কোন দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানালেন গভর্নর
৫ আগষ্টের পর ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। যে ব্যাংকগুলো এরপরেও ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলোকে ধাপে ধাপে একীভূত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুর। ৩১ জুলাই কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
