Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 05:25 pm
Last modified: 17 July, 2025, 05:24 pm

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন বিএসএফের

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 05:25 pm
Last modified: 17 July, 2025, 05:24 pm
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের পৃথক দুইটি সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সিমান্ত দিয়ে ছয় নারী, পাঁচ শিশু এবং ছয়জন পুরুষ মিলে মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে বিএসএফ।

পরে সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে।

অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে দুজন নারী, তিন শিশু এবং দুজন পুরুষ মিলে সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। 

পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার সিং রোড সীমান্তের বিপরীতে ভারতের খয়ের বাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সাতজনকে পুশইন করে এবং বোদা উপজেলার মালেকা ডাঙ্গা সীমান্তের কুটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে পুশইন করে। 

আটকরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করত বলে জানায়।

গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপরে গতকাল বিমানযোগে এনে গভীর রাতে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের প্রকৃত পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ নেওয়া হবে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন করা ২৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বাংলাদেশের ঠিকানা এবং অভিভাবকদের খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

Related Topics

টপ নিউজ

পঞ্চগড় / পুশইন / বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]