আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার: কী বলছেন বিশেষজ্ঞরা
ছাত্রলীগের এক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আহত হলে বুধবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে শুরু হয় আন্দোলন। ওসির অপসারণের দাবিতে পটিয়া থানা ঘেরাও করা হয় এবং পরে বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা পরে ওসির পাশাপাশি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা এসপির অপসারণ দাবি করে বৃহস্পতিবার ৩ জুলাই বেলা ১২টা পর্যন্ত সময় বেধে দেন। এরপরই পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এ ঘটনা কী বার্তা দিচ্ছে তা নিয়ে টিবিএসের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।
