ডেটিং অ্যাপ থেকে রাজনীতির মঞ্চে: জোহরান-রামার প্রেমকথা
ফিলিস্তিনের প্রতি গভীর সমর্থন কেবল তাদের ব্যক্তিগত আদর্শেই সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করে 'রাজনৈতিক ভূমিকম্প' সৃষ্টি করেছেন জোহরান মামদানি, যার ৩৩ বছর বয়সী স্ত্রী, সিরীয়-মার্কিন শিল্পী রামা দুয়াজিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান এবং তার শিল্পী স্ত্রী রামার গল্প কেবল ভালোবাসার নয়, এটি ভিন্ন দুটি জগতের প্রতিবাদের এক অনন্য মিশেল। তাদের এই বন্ধন কীভাবে ফিলিস্তিনিদের প্রতিবাদের শিল্প আর রাজনীতির মঞ্চে এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠেছে, তা নিয়েই এই প্রতিবেদন।
