হৃদরোগ চিকিৎসার খরচ কমাতে কী উদ্যোগ নিচ্ছে সরকার?
২০২২ সালে দেশে মোট মৃত্যুর ১৭ দশমিক ৪৫ শতাংশই ঘটেছে হার্ট অ্যাটাকেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস সূত্রে এই তথ্য জানা যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্যই অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ মৃত্যুর কারণ কার্ডিওভাসকুলার রোগ।
