ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশে প্রভাব কী?
ইরানের সামরিক স্থাপনায় আকষ্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। যার জবাবে ইরান একশোর বেশি ড্রোন পাঠিয়েছে দেশটিতে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যা যে কোন মুহুর্তে যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যার থেকে বাইরে থাকবে না বাংলাদেশও।
