Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ট্রাম্প-মাস্ক বিবাদে রাশিয়ার ঠাট্টা, বিদ্রূপ ও চাকরির প্রস্তাব

আন্তর্জাতিক

রয়টার্স
07 June, 2025, 12:00 pm
Last modified: 07 June, 2025, 12:20 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

ট্রাম্প-মাস্ক বিবাদে রাশিয়ার ঠাট্টা, বিদ্রূপ ও চাকরির প্রস্তাব

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের প্রকাশ্য দ্বন্দ্বে মস্কোর রাজনীতিবিদরা সরগরম। কেউ ঠাট্টা করে বলছেন—এই ‘বন্ধু’ দুজন যেন নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে নেয়, তো কেউ আবার মাস্ককে পাঠাচ্ছেন রাশিয়ায় চাকরির প্রস্তাব।
রয়টার্স
07 June, 2025, 12:00 pm
Last modified: 07 June, 2025, 12:20 pm
ছবি: রয়টার্স

ট্রাম্প বনাম মাস্ক—যেন মার্কিন রাজনীতির নতুন রিয়েলিটি শো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা ও সবচেয়ে ধনী ব্যক্তির 'ব্রোম্যান্স' যখন প্রকাশ্য বিবাদে রূপ নেয়, তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম।

আর এ নিয়ে রাশিয়ার রাজনীতিকদের রসিকতাও থেমে নেই। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব মস্কোর শাসকগোষ্ঠীতে রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে।

একজন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা হাস্যরসের ছলে নিজেকে 'শান্তি আলোচনার' মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দিয়েছেন, তো আরেকজন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ায় এসে ব্যবসা শুরু করার জন্য। 

রুশ জাতীয়তাবাদী সিনেটর ও রাশিয়ার মহাকাশ সংস্থা রোজকসমস স্পেস এজেন্সির সাবেক প্রধান দিমিত্রি রোগোজিন এক্স-এ (সাবেক টুইটার) মাস্ককে উদ্দেশ করে লেখেন, 'ইলন, মন খারাপ কোরো না! যদি আমেরিকায় কোনও দুর্ভেদ্য সমস্যার মুখোমুখি হও, তাহলে আমাদের কাছে এসো। এখানে পাবে নির্ভরযোগ্য সহযাত্রী ও প্রযুক্তিগত সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা!' 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ লেখেন, 'ডি এবং ই-এর (ট্রাম্প-মাস্ক) মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য আমরা যুক্তিসংগত পারিশ্রমিকে মধ্যস্থতা করতে প্রস্তুত। পারিশ্রমিক হিসেবে স্টারলিংকের শেয়ারও গ্রহণযোগ্য। মারামারি কোরো না, বন্ধুরা!'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে প্রকাশ্য এই দ্বন্দ্ব রুশ রাজনীতিকদের জন্য ছিল একপ্রকার সহজ লক্ষ্যবস্তু। ওয়াশিংটনের অস্থিরতা নিয়ে রুশ রাজনীতিকদের বিদ্রুপ করার পুরোনো অভ্যাস এবারও বজায় থাকল।

রাশিয়ার প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাহী মার্গারিটা সিমোনিয়ান এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের 'আধুনিক রাজনৈতিক সংস্কৃতি'র প্রতিফলন হিসেবে ব্যঙ্গ করে বলেন, 'এটা অনেকটা ইংরেজ শিল্পবিপ্লবের মতো—তবে উল্টো দিকে।'

রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ, যিনি অতীতে ইলন মাস্ককে মঙ্গল অভিযানে রাশিয়ার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, এক্স-এ লেখেন, 'আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি না কেন?' পরে তিনি এক্স-এর এআই চ্যাটবট গ্রোক-কে জিজ্ঞেস করেন, ট্রাম্প ও মাস্ক কীভাবে মীমাংসায় পৌঁছাতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, ট্রাম্প ও মাস্কের দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, যদিও তিনি আত্মবিশ্বাসী যে ট্রাম্প সেটি সামলে নিতে পারবেন।

'রাষ্ট্রপ্রধানেরা একই সময়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ বিষয় সামলান,' পেস্কভ বলেন।

অন্যরা এই দ্বন্দ্ব থেকে রাশিয়ার স্পষ্ট সুবিধা দেখতে পাচ্ছে।

কঠোরপন্থী জাতীয়তাবাদী ব্যবসায়ী কনস্ট্যানটিন মালোফিয়েভ বলেন, 'আমরা কেবল খুশি হতে পারি যে ওরা আমাদের নিয়ে সময় নষ্ট করবে না। এখনই ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার সেরা সময়।'

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / রাশিয়া / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]