৫০ বছরের পুরনো আইনই কি ট্রাম্পের শুল্ক যুদ্ধের নতুন চাল?
ট্রাম্প বাণিজ্য যুদ্ধে পুরনো আইনি অস্ত্র যেমন ১৯৭৪ সালের ধারা ৩০১ ও ১৯৬২ সালের ধারা ২৩২ ব্যবহার করে চীনের বিরুদ্ধে ব্যাপক শুল্ক আরোপ করেন। আগে যেসব ধারা সীমিতভাবে ব্যবহৃত হতো, ট্রাম্প তা একতরফাভাবে ও বিস্তৃত আকারে প্রয়োগ করেন, যা তার 'আমেরিকা ফার্স্ট নীতির' প্রতিফলন।
