Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
অবৈধভাবে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে: ভারতীয়দের সতর্ক করল মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক

দ্য টাইমস অব ইন্ডিয়া
18 May, 2025, 02:05 pm
Last modified: 18 May, 2025, 02:14 pm

Related News

  • ইসরায়েলি মন্ত্রী বেন-গভির ও স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

অবৈধভাবে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে: ভারতীয়দের সতর্ক করল মার্কিন দূতাবাস

কর্মী, ছাত্র, পর্যটক ভিসায় যে ভারতীয় সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ও যাদের ভিসার নির্দিষ্ট অনুমোদিত অবস্থানের সময়সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য এ সতর্ক বার্তা।
দ্য টাইমস অব ইন্ডিয়া
18 May, 2025, 02:05 pm
Last modified: 18 May, 2025, 02:14 pm
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রেক্ষাপটে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি কঠোর সতর্ক বার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, 'যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।'

এই সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, যে ভারতীয় নাগরিকরা সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ও যাদের ভিসার নির্দিষ্ট অনুমোদিত অবস্থানের সময়সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য।

অভিবাসন ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিতর্কিত বিষয়। প্রেসিডেন্ট তার প্রথম কর্মদিবসে প্রথম নির্বাহী আদেশের মাধ্যমে তার মনোভাব স্পষ্ট করেন। 

যুক্তরাষ্ট্রের ১৪তম সংশোধনী যেখানে আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী প্রায় সবাইকে নাগরিকত্ব প্রদানের বিধানের রয়েছে। সেই সংশোধনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। যদিও ওই নির্বাহী আদেশ এখন আইনি বাধার সম্মুখীন, তারপরও প্রশাসন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে, তাদের গ্রেপ্তার করছে এবং নিজ থেকে দেশে ফেরত যেতে উৎসাহ দিচ্ছে।

নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করছেন, তাদের সবাইকে ফেডারেল সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।

গত কয়েকমাসে ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে দুজনের ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী রঞ্জনি শ্রীনিভাসনের বিরুদ্ধে প্যালেস্টাইনপন্থি প্রতিবাদের অংশ নেওয়ার অভিযোগে ভিসা বাতিল করা হয়েছে। ভিসা বাতিল হয়ে যাওয়ায় তিনি বর্তমানে কানাডায় আছেন। তিনি দাবি করেন, তিনি সেই প্রতিবাদে অংশ নেননি। অবশ্য গ্রেপ্তার এড়াতে কীভাবে অভিবাসীরা দেশত্যাগ করতে পারে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ শ্রীনাভাসনের দেশত্যাগকে উদাহরণ হিসেবে দেখিয়েছে।

এদিকে হামাসের সঙ্গে সন্দেহজনক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক বদর খান সুরি। তবে জানা গেছে, তার স্ত্রী হামাস নেতা ইসমাইল হানিয়ের সাবেক সহকারী আহমেদ ইউসেফের মেয়ে। তবে আদালতের আদেশে তাকে মুক্তি দেয়া হয় কারণ ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে আনা নিরাপত্তার হুমকি প্রমাণ করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

ভারতীয় / মার্কিন ভিসা / যুক্তরাষ্ট্রে অবস্থান / অভিবাসী / নিষেধাজ্ঞা / ভ্রমণ নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইসরায়েলি মন্ত্রী বেন-গভির ও স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]