Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
গাজীপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ১২০ কোটি টাকার জমি উদ্ধার: নির্মিত হবে স্কুল, খেলার মাঠ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
08 May, 2025, 12:25 pm
Last modified: 08 May, 2025, 12:25 pm

Related News

  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ
  • উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি পুনরায় দখল না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজীপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ১২০ কোটি টাকার জমি উদ্ধার: নির্মিত হবে স্কুল, খেলার মাঠ

সিটি কর্পোরেশন জানিয়েছে, উদ্ধার করা জমিতে একটি বিদ্যালয় ও খেলার মাঠ নির্মাণ করা হবে।
এম. আসাদুজ্জামান সাদ
08 May, 2025, 12:25 pm
Last modified: 08 May, 2025, 12:25 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তিঘর উচ্ছেদ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। এতে ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১২০ কোটি টাকা।

বুধবার (৭ মে) দিনভর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, উচ্ছেদ হওয়া বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়া ছিল। সিটি কর্পোরেশন জানিয়েছে, উদ্ধার করা জমিতে একটি বিদ্যালয় ও খেলার মাঠ নির্মাণ করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, "জিরো টলারেন্স নীতির ভিত্তিতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এতে শুধু জমি উদ্ধার হয়নি, একটি সামাজিক কল্যাণমূলক উদ্যোগের সূচনা হয়েছে।"

তিনি আরও বলেন, "উদ্ধার হওয়া জমিতে শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য—শিশুরা মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠুক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়ে উঠুক।"

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দীর্ঘদিনের অপরাধপ্রবণ এলাকা থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগে সিটি কর্পোরেশনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এটি শুধু জমি উদ্ধার নয়, বরং প্রশাসনের জনকল্যাণমূলক সাহসী পদক্ষেপের প্রতিফলন।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি কর্পোরেশন / জমি উদ্ধার / উচ্ছেদ অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ
  • উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি পুনরায় দখল না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]