Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
শ্রীনগরের স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষের ছবি তোলেন এপির ফটোগ্রাফার

বাংলাদেশ

এপি
07 May, 2025, 05:20 pm
Last modified: 07 May, 2025, 05:22 pm

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

শ্রীনগরের স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষের ছবি তোলেন এপির ফটোগ্রাফার

দার জানান, ভারতীয় বাহিনী তাকে ও অন্যান্য সাংবাদিকদের ধ্বংসাবশেষের কাছে যেতে দেয়নি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে জানান, বিমানের কিছু অংশ প্রায় ৫০০ মিটার দূরে একটি মসজিদের চত্বরে ছড়িয়ে পড়ে রয়েছে। দার দ্রুত সেখানে ছুটে যান এবং ভারতীয় বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার আগেই ধ্বংসাবশেষের কিছু ছবি তুলতে সক্ষম হন।
এপি
07 May, 2025, 05:20 pm
Last modified: 07 May, 2025, 05:22 pm
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে মসজিদ প্রাঙ্গণে একটি বিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে। ছবি: এপি / দার ইয়াসিন

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করার পরপরই এপির ফটোসাংবাদিক দার ইয়াসিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠে একটি জ্বলন্ত বিমানের খবর পান।

রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। ইয়াসিন দ্রুত ঘটনাস্থলে—দক্ষিণ কাশ্মীরের পাম্পোর এলাকার ওয়ান গ্রামে ছুটে যান।

প্রথমে ভারতীয় বাহিনী তাকে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেয়নি। পরে তিনি কোনোমতে ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে সক্ষম হন, ততক্ষণে সূর্য উঠে গেছে।

দার কয়েকটি ভাঙা গাছের ডাল এবং একটি স্কুলের টিনের ছাদের ছিন্নভিন্ন অংশ দেখতে পান, এগুলো বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দ্রুত ছবি তুলতে শুরু করেন।

দার জানান, ভারতীয় বাহিনী তাকে ও অন্যান্য সাংবাদিকদের ধ্বংসাবশেষের কাছে যেতে দেয়নি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে জানান, বিমানের কিছু অংশ প্রায় ৫০০ মিটার দূরে একটি মসজিদের চত্বরে ছড়িয়ে পড়ে রয়েছে। দার দ্রুত সেখানে ছুটে যান এবং ভারতীয় বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার আগেই ধ্বংসাবশেষের কিছু ছবি তুলতে সক্ষম হন।

ছবি: এপি / দার ইয়াসিন

বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়েছিল, না কি মাটিতে পড়ার পর তা ক্ষতিগ্রস্ত হয়েছে—তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনাস্থল থেকে দার বলেন, 'স্থানীয়রা আমাকে জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে আগুনের একটি বিশাল গোলা বের হতে দেখেছেন এবং ধ্বংসাবশেষটি এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছিল।'

তিনি জানান, আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয় এবং আশেপাশের উদ্বিগ্ন মানুষজন নিজেদের স্মার্টফোনে জ্বলন্ত ধ্বংসাবশেষের ছবি তুলছিলেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে বলে জানান দার।

Related Topics

টপ নিউজ

শ্রীনগর / কাশ্মীর / ভারত / পাকিস্তান / যুদ্ধবিমান বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]