Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 01:55 pm
Last modified: 04 May, 2025, 01:59 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
  • ডাকসু নির্বাচন: ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়ের

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি চেয়ে হাইকোর্টে রিট

রিটে সংশ্লিষ্ট সুপারিশগুলোর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 01:55 pm
Last modified: 04 May, 2025, 01:59 pm
নারী সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা। ফাইল ছবি: পিআইডি

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশকে বিতর্কিত, ইসলামী শরীয়ত ও সংবিধানবিরোধী উল্লেখ করে তা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট সুপারিশগুলোর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। 

রিট আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত ৩১৮ পৃষ্ঠার 'উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫'-এর একাধিক অধ্যায়ে ইসলামী শরীয়তের বিধান, দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতি এবং সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করে সুপারিশ করা হয়েছে। 

রিটে বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ১১তম অধ্যায়ে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা পবিত্র কোরআনের সুরা নিসা (৪:১১)-এর সরাসরি পরিপন্থি।

প্রতিবেদনে বহুবিবাহ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে, যা শরীয়ত অনুমোদিত বিধান লঙ্ঘন করে এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ীও ধর্মচর্চার অধিকারকে ক্ষুণ্ণ করে।

আবার 'মাই বডি, মাই চয়েস' – এ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরীয়তের নৈতিকতা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। 

যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতির প্রস্তাব ইসলামি মূল্যবোধ ও সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে রিটে।

এবং লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে যে ভাষা প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে, তা শরীয়ত ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে রিট আবেদনে।

দায়ের করা রিটে আইন, ধর্ম বিষয়ক এবং মহিলা ও শিশু বিষয়ক—এই তিনটি মন্ত্রণালয় এবং কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী রওশন আলী বলেন, "এই প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব রয়েছে যা সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই আমরা আদালতের কাছে বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে রিপোর্টের সুপারিশগুলো পুনরায় পর্যালোচনার নির্দেশনা চেয়েছি।"

Related Topics

টপ নিউজ

রিট আবেদন / নারী সংস্কার কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানসহ তিনজনের
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
  • ডাকসু নির্বাচন: ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়ের

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]