Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
‘রাশিয়ার বয়ান’ ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ: জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 April, 2025, 10:55 am
Last modified: 18 April, 2025, 10:56 am

Related News

  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে জেডি ভ্যান্স, বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা কুশনার
  • এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে আশাবাদী আমরা: মার্কিন বিশেষ দূত উইটকফ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 

‘রাশিয়ার বয়ান’ ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ: জেলেনস্কি

জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি, উইটকফ রাশিয়ার কৌশলই অনুসরণ করছেন। এটা খুবই বিপজ্জনক—হোক তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত—কারণ তিনি রাশিয়ার বয়ান ছড়াচ্ছেন।’
টিবিএস ডেস্ক
18 April, 2025, 10:55 am
Last modified: 18 April, 2025, 10:56 am
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ 'রাশিয়ার বয়ান' ছড়াচ্ছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ ইঙ্গিত দেন, রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি মূলত পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলকে ঘিরেই।খবর বিবিসির। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পর উইটকফ বলেন, 'এই কথিত পাঁচটি অঞ্চল নিয়েই আলোচনার মূল বিষয়।'

এই মন্তব্যের পর বৃহস্পতিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'আমি মনে করি, উইটকফ রাশিয়ার কৌশলই অনুসরণ করছেন। এটা খুবই বিপজ্জনক—হোক তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত—কারণ তিনি রাশিয়ার বয়ান ছড়াচ্ছেন।'

উইটকফ যে পাঁচটি অঞ্চলকে কেন্দ্র করে শান্তিচুক্তির কথা বলছেন, সেগুলো হচ্ছে—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন। অঞ্চলগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এবং বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। পঞ্চম অঞ্চল হিসেবে ধরা হচ্ছে ক্রিমিয়া, যেটি ২০১৪ সালে রাশিয়া একতরফাভাবে দখল করে নেয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

জেলেনস্কি বলেন, 'এই অঞ্চলগুলো আমাদের, এগুলো আমাদের জনগণের। শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ ইউক্রেনীয়দেরও। কাজেই উইটকফ আসলে কী বলছেন, তা আমি বুঝতে পারছি না।'

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, 'এই শান্তিচুক্তির বিষয়বস্তু হলো এই কথিত পাঁচ অঞ্চল। তবে বিষয়টা আসলে এর চেয়েও অনেক বেশি গভীর... আমি মনে করি, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কিছু ঘটার দ্বারপ্রান্তে আমরা।'

তিনি আরও বলেন, 'এছাড়া আমার বিশ্বাস, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্গঠনের একটা সুযোগ রয়েছে, যেটা কিছু আকর্ষণীয় বাণিজ্যিক সম্ভাবনার মাধ্যমে সম্ভব হতে পারে—যা এই অঞ্চলকে স্থিতিশীল করতেও সাহায্য করবে।'

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের এমন অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, উইটকফকে এর আগেও প্রকাশ্যে সমালোচনা করেছিলেন জেলেনস্কি। গত মার্চে তিনি বলেছিলেন, 'তিনি কোনো সামরিক ব্যক্তি নন। একজন জেনারেলের মতোও দেখায় না। আমার জানা মতে, তিনি ভালো রিয়েল এস্টেট ব্যবসায়ী, যেটা সম্পূর্ণ ভিন্ন এক দক্ষতা।'

এই মন্তব্যটি আসে প্যারিসে অনুষ্ঠিত এক কূটনৈতিক বৈঠকের পর, যেখানে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষ কূটনীতিকেরা অংশ নিয়েছিলেন। ওই আলোচনায় উইটকফ ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এদিকে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কিকে নতুন করে সমালোচনা করেন। যদিও তিনি আগের সেই মন্তব্য থেকে কিছুটা সরে আসেন যেখানে তিনি বলেছিলেন, যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিই দায়ী। এবার ট্রাম্প বলেন, 'আমি জেলেনস্কিকে দায়ী করছি না, তবে বলতে চাই—তিনি যে খুব একটা ভালো কাজ করেছেন, এমনও বলা যাবে না। আমি তার ভক্ত নই।'

একই সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তার ভাষায়, 'আমরা অবশেষে প্রমাণ পেয়েছি যে, চীন রাশিয়াকে অস্ত্র দিচ্ছে। আমাদের বিশ্বাস, কিছু অস্ত্র উৎপাদনে রাশিয়ার ভেতরেই চীনের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।'

তবে এই অভিযোগের বিষয়ে চীন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে চীন নিজেকে যুদ্ধের নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরেছে।

তবে গত সপ্তাহে জেলেনস্কির এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, রুশ বাহিনীতে চীনা নাগরিকরাও যুদ্ধ করছে। তখন বেইজিং পাল্টা প্রতিক্রিয়ায় বলেছিল, 'প্রাসঙ্গিক পক্ষগুলো যেন চীনের ভূমিকা সঠিকভাবে বোঝে এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।'

Related Topics

টপ নিউজ

স্টিভ উইটকফ / ভলোদিমির জেলেনস্কি / রাশিয়া-ইউক্রেন / বিশেষ দূত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে জেডি ভ্যান্স, বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা কুশনার
  • এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে আশাবাদী আমরা: মার্কিন বিশেষ দূত উইটকফ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]