Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের জন্য রপ্তানির সুবিধা বন্ধ করল ভারত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 05:55 pm
Last modified: 09 April, 2025, 08:28 pm

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের
  • দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের জন্য রপ্তানির সুবিধা বন্ধ করল ভারত

মূলত নেপাল, ভুটানে পণ্য পাঠাতে বাংলাদেশকে ভারত কোনো ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়নি। ভারতের সাথে নেপাল ও ভুটানের করা চুক্তির আওতায়, বাংলাদেশ ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য পাঠায়। সুতরাং যে সুবিধা বাংলাদেশকে দেয়া হয়নি, সেটা বাতিল হওয়ার সুযোগ নেই।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 05:55 pm
Last modified: 09 April, 2025, 08:28 pm
ফাইল ছবি/টিবিএস

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বাতিল করেছে ভারত।

আজ বুধবার (৯ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, গতকাল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর পাশাপাশি ২০২০ সালের ২৯ জুন দেওয়া এ–সংক্রান্ত আদেশও বাতিল করা হয়।

ওই আদেশে আরও বলা হয়েছে, ২০২০ সালের ওই আদেশ অনুসারে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে। এখন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সুবিধা বাতিল করল।

যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে, সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে বলে উল্লেখ করা হয় আদেশে।

এদিকে নেপাল, ভুটানে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রানশিপমেন্ট বাতিল হওয়ার দাবি সঠিক নয়। মূলত নেপাল, ভুটানে পণ্য পাঠাতে বাংলাদেশকে ভারত কোনো ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়নি। ভারতের সাথে নেপাল ও ভুটানের করা চুক্তির আওতায়, বাংলাদেশ ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য পাঠায়। সুতরাং যে সুবিধা বাংলাদেশকে দেয়া হয়নি, সেটা বাতিল হওয়ার সুযোগ নেই।

তবে অন্য একটি বাতিল হয়েছে ।

ভারতের দুটি বন্দর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাত বাংলাদেশ। বিশেষত খাদ্য, কৃষি ও পোশাক পণ্য। কোভিডের সময় এ সুবিধা দেয় ভারত। এই সুবিধাটিই তারা এখন বাতিল করেছে। 

এটি বাতিলের ফলে বাংলাদেশের তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কারণ ইউরোপে আমরা নানাভাবে পণ্য পাঠাতে পারি। ভারত মূলত সামান্য চাওয়াতেই তখন এই সুবিধা বাংলাদেশকে দেয়। লক্ষ্য ছিল, আলোচনার টেবিলে এগিয়ে থাকা, এই বলে যে আমরা বাংলাদেশকে আমরা ট্রান্সশিপমেন্ট দিচ্ছি। 

নেপালে বা ভুটানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয় নেপাল বা ভুটানের সাথে ভারতের চুক্তির ভিত্তিতে। স্থলবেষ্টিত দেশ হিসেবে বিশ্ববাণিজ্য সংস্থার প্ল্যাটফর্মে নেপাল বা ভুটান (যদিও ভুটান ডব্লিউটিও সদস্য না) এই সুবিধা পেয়ে থাকে। এখানে বাংলাদেশের সাথে ভারতের চুক্তির কারণে এটা হচ্ছে না। সুতরাং বাতিলেরও প্রশ্ন আসে না।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে। তখন জানানো হয় ভুটান ও নেপালে রপ্তানি এর বাইরে থাকবে। 

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশকে বেশকিছু সময় ধরে দিয়ে আসা ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমাদের বন্দর ও এয়ারপোর্টগুলোয় পণ্যজট তৈরি হচ্ছিল। এতে পরিবহনে দেরী ও বিমান ভাড়া বেড়ে যাওয়ায় আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল। তাই ৮ এপ্রিল, ২০২৫ থেকে এসুবিধা বাতিল করা হয়েছে। তবে এই পদক্ষেপ ভারতের মধ্যে দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে প্রভাব ফেলবে না। 
 

 

Related Topics

টপ নিউজ

ট্রান্সশিপমেন্ট / বাংলাদেশ / ভারত / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের
  • দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]