Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
28 June, 2026, 06:50 pm
Last modified: 28 June, 2026, 06:52 pm

Related News

  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দেশের সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

২০২৫ সালের ১২ জুন অনুমোদিত এই প্রকল্পের আওতায় সরকারের পাঁচটি প্রধান প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হবে।
টিবিএস রিপোর্ট 
28 June, 2026, 06:50 pm
Last modified: 28 June, 2026, 06:52 pm
ছবি: কোলাজ

ডিজিটাল রূপান্তর, সুশাসন এবং স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক ফ্যাক্টশিট অনুযায়ী, 'স্ট্রেন্দেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি' শীর্ষক এই প্রকল্পটি সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, কেনাকাটা, ডেটা সিস্টেম এবং নিরীক্ষা বা অডিট ব্যবস্থার সংস্কারে সহায়তা করবে।

২০২৫ সালের ১২ জুন অনুমোদিত এই প্রকল্পের আওতায় সরকারের পাঁচটি প্রধান প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় (ওসিএজি)।

বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য অর্জনে শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান অপরিহার্য।
প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি সমন্বিত জাতীয় তথ্য ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করা হবে, যাতে তথ্য-প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নের জন্য উচ্চমানের ডেটা উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করা যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য এই উদ্যোগটি অটোমেশন, ই-ইনভয়েসিং এবং সমন্বিত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কর প্রশাসনকে আধুনিকীকরণের ওপর গুরুত্ব দেবে, যা কর পরিপালন বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহকে ত্বরান্বিত করবে।

পরিকল্পনা বিভাগকে ডিজিটাল প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্লেষণ এবং রিয়েল-টাইম মনিটরিং সরঞ্জামের মাধ্যমে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে সহায়তা দেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)তাদের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ব্যবস্থায় উন্নত ডিজিটাল ফিচার যুক্ত করবে, যা কার্যকারিতা, স্বচ্ছতা এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

প্রকল্পটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে অডিট প্রক্রিয়া ডিজিটাইজ করতে সহায়তা করবে, যার লক্ষ্য হলো অডিট রিপোর্ট প্রদানের সময় ৭২ মাস থেকে কমিয়ে মাত্র ৯ মাসে নামিয়ে আনা।

পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এ বিষয়ে বলেন, সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং নাগরিকদের উন্নত সেবা দেওয়ার জন্য সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "কেনাকাটা ব্যবস্থা, তথ্যের মান, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নে আধুনিকায়ন ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে এই প্রকল্পটি কার্যকর সেবা প্রদানের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।"

তিনি আরও যোগ করেন, এই উদ্যোগটি সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা এবং জবাবদিহিতা বৃদ্ধিতেও সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ শক্তিশালী ও স্বচ্ছ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে। তিনি বলেন, "সিতা প্রকল্প সরকারের কোর সিস্টেমগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি তথ্যের মান শক্তিশালী করতে সাহায্য করবে, যাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর হয়, ফলাফলগুলো কার্যকরভাবে ট্র্যাক করা যায় এবং জবাবদিহিতা আরও সুদৃঢ় হয়।"

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / প্রকল্প অনুমোদন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]