Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সিলেটে ভাঙচুর থেকে রেহাই পায়নি বিএনপি নেতাদের হোটেলও, সব মিলিয়ে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
09 April, 2025, 03:20 pm
Last modified: 09 April, 2025, 03:24 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সিলেটে ভাঙচুর থেকে রেহাই পায়নি বিএনপি নেতাদের হোটেলও, সব মিলিয়ে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, “সোমবারের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এত বড় আকারে ভাঙচুর ও লুটপাট ৫ আগস্টের পর আর দেখা যায়নি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
দেবাশীষ দেবু, সিলেট
09 April, 2025, 03:20 pm
Last modified: 09 April, 2025, 03:24 pm
ছবি: টিবিএস

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার সিলেটে আয়োজিত বিক্ষোভ থেকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় শহরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে। এমনকি রেহাই পায়নি বিএনপি নেতাদের মালিকানাধীন হোটেলও।

নগরীর মিরবক্সটুলায় নবনির্মিত 'হোটেল রয়েল মার্ক'-এ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে হোটেলের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রয়েল হোমস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হোটেল রয়েল মার্কের মালিকানায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির নেতা ও ২০১৮ সালের নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শিষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীসহ দলের কয়েকজন নেতা।

হোটেলের অন্যতম স্বত্বাধিকারী মিজানুর রহমান চৌধুরী মিজান অভিযোগ করেন, "এটি পরিকল্পিত হামলা ও লুটপাট। আমাদের হোটেলের চারটি তলা একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। রিসেপশন, রেস্টুরেন্ট, বেনকুয়েট হল ভাঙচুর ও ক্যাশ বাক্স লুট করা হয়েছে।"

তিনি জানান, ভবনের দ্বিতীয় তলায় কেএফসি-এর শাখা ছিল, যেখানে প্রথমে হামলা হয়। পরে একাধিক মিছিল এসে হোটেলের বিভিন্ন কক্ষ, রেস্টুরেন্ট, কফি বার ও বেনকুয়েট হলে ভাঙচুর চালায়। ছয়তলা পর্যন্ত জানালার কাচ, ল্যাপটপ ও কম্পিউটারও ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, "দুর্বৃত্তরা পানির লাইন ছেড়ে দেওয়ায় লিফট, জেনারেটর ও সাবস্টেশন নষ্ট হয়ে গেছে। সবমিলিয়ে ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা নিজেরাও গাজায় হামলার প্রতিবাদ করেছি, হোটেলের সামনে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদ ব্যানার দিয়েছিলাম। কিন্তু এটা প্রতিবাদ নয়, এটি পরিকল্পিত লুটপাট।"

হোটেলটির পক্ষ থেকে মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার বাদী ও হোটেলের অপারেশন ম্যানেজার আবদুল মতিন সরকার বলেন, "হামলাকারীরা মুখ ঢেকে গুলতি, হাতুড়ি ও শাবল নিয়ে হামলা চালায়। ষষ্ঠ তলা পর্যন্ত কাচ ভেঙেছে। হামলায় সাত–আটজন কর্মচারী আহত হয়েছেন।"

তিনি জানান, হামলাকারীদের ভিডিও ও ছবি পুলিশের কাছে দেওয়া হয়েছে। সেগুলো দেখে শনাক্ত করা সম্ভব।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, "সোমবারের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এত বড় আকারে ভাঙচুর ও লুটপাট ৫ আগস্টের পর আর দেখা যায়নি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।"

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিক্ষোভ থেকে নগরীর কেএফসি, ডমিনোস পিজ্জা, হোটেল রয়েল মার্ক, সফুরা রেস্টুরেন্ট, আলপাইন রেস্টুরেন্ট, ইউনিমার্ট, বাটার শো-রুম, ফুলকলি, বনফুলসহ বেশ কিছু সুপার শপেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

Related Topics

টপ নিউজ

ভাঙচুর / সিলেট / বিএনপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]