মার্কিন শুল্ক ইস্যুতে করণীয় নিয়ে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। ৫ এপ্রিল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
