Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ইন্দোনেশিয়ার শরিয়া ক্লাউন: শিশুদের ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন

আন্তর্জাতিক

এপি
31 March, 2025, 03:45 pm
Last modified: 31 March, 2025, 04:22 pm

Related News

  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

ইন্দোনেশিয়ার শরিয়া ক্লাউন: শিশুদের ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন

হেন্দ্রাওয়ান জানান, মজার ছলে ও আনন্দময় পরিবেশের মাধ্যমে শিশুরা দ্রুত শিষ্টাচার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ শিখতে পারে।
এপি
31 March, 2025, 03:45 pm
Last modified: 31 March, 2025, 04:22 pm
ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান (ইয়াহিয়া দ্য ক্লাউন) ইন্দোনেশিয়ার টাঙ্গেরাং-এর একটি প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ইসলাম ধর্মীয় ক্লাস নিচ্ছেন। ছবি: এপি

রঙিন পোশাক, লাল নাক এবং মাথায় পাগড়ি পরে, ইয়াহিয়া হেন্দ্রাওয়ান ইন্দোনেশিয়ার বিভিন্ন স্কুলে ক্লাউনের চরিত্রে অভিনয় করেন। সেখানে তিনি শিশু ও কিশোরদের ইসলামী মূল্যবোধ শেখান।

তিনি প্রথমে খন্ডকালীন পেশা হিসেবে জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করতেন। তবে ২০১০ সালে তার ধর্মীয় শিক্ষক তাকে একুশ শতকের আবু নুয়াস হওয়ার পরামর্শ দেন। আবু নুয়াস ছিলেন এক কিংবদন্তি আরবি কবি, যিনি বুদ্ধিমত্তা, রসবোধ ও চাতুর্যের জন্য বিখ্যাত ছিলেন। শিক্ষকের পরামর্শে হেন্দ্রাওয়ান ধর্মীয় শিক্ষা আরও প্রাণবন্ত ও আনন্দদায়ক করার লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেন।

এখন তিনি 'ইয়াহিয়া বাদুত' বা 'ইয়াহিয়া ভাঁড়' নামে পরিচিত। কিছু সহকর্মী ভাঁড়কে সঙ্গে নিয়ে তিনি 'শরিয়া ক্লাউন ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় শিক্ষার সঙ্গে বিনোদনকে একীভূত করার একটি স্থানীয় উদ্যোগ।

হেন্দ্রাওয়ান প্রতি সপ্তাহের কর্মদিবসে বিকেলে নিজের বাড়ির পাঠাগারে পড়ান এবং মাঝে মাঝে সহকর্মী ভাঁড়দের নিয়ে স্কুল ও এতিমখানায় যান।  

সাধারণত, তিনি একটি আনন্দপূর্ণ গান দিয়ে ক্লাস শুরু করেন এবং শিশুদের হাসতে উৎসাহিত করেন। অন্য ভাঁড়েরা কখনো কখনো জাদু দেখিয়ে পাঠ শুরু করেন।

হেন্দ্রাওয়ান বলেন, 'হাদিস অনুসারে মুচকি হাসি দেওয়া দানস্বরূপ। তাই আমাদের উচিত হাসি ও অভিবাদনকে প্রাধান্য দেওয়া। বন্ধুদের সঙ্গে দেখা হলে করমর্দন করা, হাসিমুখে কথা বলা... তুমি ভালো, আমি ভালো—আলহামদুলিল্লাহ।'
তিনি জানান, মজার ছলে ও আনন্দময় পরিবেশের মাধ্যমে শিশুরা দ্রুত শিষ্টাচার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ শিখতে পারে।

ছবির পোজে ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান (ইয়াহিয়া দ্য ক্লাউন)। ছবি: এপি
ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান (ইয়াহিয়া দ্য ক্লাউন) ইন্দোনেশিয়ার টাঙ্গেরাং-এ নিজ বাসায় রমজানের একটি ইফতারে প্রার্থনা করছেন। ছবি: এপি
একটি ইফতার অনুষ্ঠানে পারফর্ম্যান্সের প্রস্তুতি হিসেবে জুতা বাঁধছেন ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান। ছবি: এপি
ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান টাঙ্গেরাং প্রাথমিক বিদ্যালয়ে পারফর্মের আগে আয়নায় নিজের মেক-আপ দেখছেন। ছবি: এপি
হেন্দ্রাওয়ান মেক-আপ করছেন নিজেই। ছবি: এপি
ইয়াহিয়ার সহযোগী সুমন্ত্রি (মঞ্চ নাম মন্ত্রী মেজিকম) এবং মিকো বাদুত তানগেরাং-এ একটি ইফতার অনুষ্ঠানে পারফর্ম করেন। ছবি: এপি
ইফতারে অংশ নেয়া শিশুদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইয়াহিয়া এডওয়ার্ড হেন্দ্রাওয়ান। ছবি: এপি
টাঙ্গেরাং প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন হেন্দ্রাওয়ান। ছবি: এপি
‘মন্ত্রী মেজিকম’ নামে পরিচিত সুমন্ত্রির পরিবেশনা দেখছেন শিক্ষার্থীরা। ছবি: এপি
নিবিষ্টচিত্তে সুমন্ত্রির পরিবেশনা দেখছেন শিক্ষার্থীরা। ছবি: এপি

Related Topics

টপ নিউজ

জোকার / ভাঁড়ওয়ালা / ইন্দোনেশিয়া / ইসলাম শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]