অস্তিত্ব সংকটে কর্ণফুলী নদী; কমছে গভীরতা, বাড়ছে দূষণ
কর্ণফুলী... চট্টগ্রামের বুক চিরে বয়ে চলা এই নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় গড়ে উঠেছে দেশের প্রধান সমুদ্রবন্দর। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় অবদান রয়েছে এর। দেশের অর্থনীতির এই প্রাণকেন্দ্র এখন নিজেই অস্তিত্ব সংকটে।
