Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কয়েকটি প্রস্তাবের ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনে মতামত পাঠাল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2025, 04:10 pm
Last modified: 17 March, 2025, 05:21 pm

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

কয়েকটি প্রস্তাবের ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনে মতামত পাঠাল ইসি

এলাকার সীমানা নির্ধারণে ভোটারের সংখ্যা প্লাস বা মাইনাস ১০ শতাংশের উপর ভিত্তি করে নির্ধারণের যে প্রস্তাব তা অপ্রয়োজনীয় বলে মত দিয়েছে ইসি।
টিবিএস রিপোর্ট
17 March, 2025, 04:10 pm
Last modified: 17 March, 2025, 05:21 pm
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: টিবিএস

নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীতে নির্বাচন কমিশনের কার্যালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "প্রফেসর আলী রিয়াজ স্যারকে (জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি) আমরা আমাদের মতামত পাঠিয়েছি। কিছু প্রস্তাবের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছি।"

তিনি বলেন, "আমরা বলেছি, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য কমিশন গঠনের প্রয়োজন নেই।"

এছাড়া, এলাকার সীমানা নির্ধারণে ভোটারের সংখ্যা প্লাস বা মাইনাস ১০ শতাংশের উপর ভিত্তি করে নির্ধারণের যে প্রস্তাব এসেছে, সেটিও অপ্রয়োজনীয় বলে মত দিয়েছে ইসি।

আখতার আহমেদ বলেন, "আমরা যুক্তি দেখিয়েছি যে, যদি এই ফরমুলা অনুসরণ করা হয় তাহলে শহরে নির্বাচনী এলাকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এটি অসমানুপাতিক হয়ে পড়বে, কারণ শহরাঞ্চলে মানুষের সংখ্যা অত্যন্ত বেশি।"

অন্যান্য বিষয়ে তিনি বলেন, আরেকটি প্রস্তাবে বলা হয়েছে জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে এবং গেজেট প্রকাশের আগে কমিশনকে আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা দিতে হবে।

এই প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, "ইসি মনে করে, এই সার্টিফিকেশন বা ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। কারণ কোনো রিটার্নিং কর্মকর্তা যদি সন্তুষ্ট না হন, তবে তিনি অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন না।"

ইসি সচিব আরও বলেন, "ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং ভৌগোলিক অখণ্ডতাকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া উচিত বলে আমরা মনে করি।"

তবে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার বিষয়ে সম্মত হয়েছে সংস্কার কমিশন। তিনি জানান, "বর্তমানে এনআইডি সার্ভার থেকে ১৮৬টি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে কমিশন।"

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ঐকমত্য কমিশন / প্রস্তাব / বিরোধীতা / মতামত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]