Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বরিশালে ধর্ষণচেষ্টার আসামিকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 11:50 am
Last modified: 16 March, 2025, 11:54 am

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশালে ধর্ষণচেষ্টার আসামিকে পিটিয়ে হত্যা

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 11:50 am
Last modified: 16 March, 2025, 11:54 am
বরিশালে ধর্ষণচেষ্টার আসামি সুজনক হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। ছবি: টিবিএস

বরিশালে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। 

শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম সুজন হাওলাদার (২৪)। তিনি ওই এলাকার মনির হোসেনের ছেলে। 

পুলিশ জানিয়েছে, চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল সুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলার খবর পেয়ে গতকালই স্থানীয়রা সুজনকে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। 

জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. মিরাজ বলেন, 'আমরা ৯৯৯ নম্বরে কল পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।' 

তিনি আরও বলেন, 'মূলত মব সৃষ্টি করে সুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। তবে থানায় কেউ মামলা দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।'

সুজনের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে তার পরিবার। 

সুজনের পরিবার বলছে, ধর্ষণচেষ্টার ঘটনা 'সালিশের জন্য' দাবি করা ২০ হাজার টাকা না দেওয়ায় স্থানীয় বাচ্চু নামে একজন সহযোগীদের নিয়ে সুজনকে পিটিয়ে হত্যা করেছেন।

নিহতের পিতা মনির হোসেন বলেন, 'শুক্রবার পাশের ঘরের লোকজন অভিযোগ আনেন, আমার ছেলে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ আসে ঘটনাস্থলে। পরিবার থেকে ওইদিন কোনো অভিযোগ থানায় দেয়নি।' 

'শনিবার দুপুরে থানায় মামলা করে। তবে শুক্রবার রাতে এলাকার বাচ্চু দোকানদার ৫০ হাজার টাকা চায়। বলে, ধর্ষণচেষ্টার যে ঘটনা ঘটেছে তা সালিশি করে দেবে। আমার কাছে অত টাকা ছিল না। বলেছি, টাকা দিতে পারব না। তখন বাচ্চু বলে গেছে, সুজনের সিকিউরিটি তারা দিতে পারবে না,' যোগ করেন মনির।

সুজনের মা মঞ্জু বেগম বলেন, 'শনিবার দুপুর ২টার দিকে বাচ্চু দোকানদার আইসা কয়, ২০ হাজার টাকা দিব, তাইলে তোমার পোলা বাঁইচ্যা থাকবে, কেস-মেস ডিসমিস হইয়া যাইবে। সালিশের খরচ। আমি কইছি, মুই টাকা পামু কই। বাচ্চু কয়, তুমিই তো পোলা লাই (প্রশ্রয়) দাও।' 

মঞ্জু বেগম আরও বলেন, 'বিকাল ৪টার দিকে আমার পোলাডারে ধইরা নিয়া পিটাইয়া মাইরা ফালাইছে। ২৪ নম্বর ওয়ার্ডের এই সরকারের নেতা বাচ্চু, বাচ্চুর ছেলে, বাচ্চুর ভাইয়ের ছেলেসহ আরও অনেকে গাছের সাথে বেঁধে পিটাইয়া মারছে। আমার পোলায় অন্যায় করলে থানা-পুলিশ ছিল। তোরা আমার পোলাডারে পিটাইয়া মাইরা ফালাইলি কেন?'

সুজনের বড় ভাই রুবেল হাওলাদার বলেন, 'যারা সুজনের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা ওরে মারে নাই। মাঝখানের লোকজন মারছে। ওরে টার্গেট অনেক আগেই করছিল। সুজন এলাকার খারাপ ছেলেদের সাথে মিশে নেশা বিক্রি করত। আমরা অনেক কষ্টে সেই পথ থেকে ফিরিয়েছি। তবে এলাকার সেই খারাপ লোকগুলো ওরে হুমকি দিত আবার বিক্রি না করলে মেরে ফেলবে। 

'প্রতিবেশী একজন থানায় মামলা দিয়েছে, সুযোগ পেয়ে তারা আমার ভাইকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।'

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত স্টাফরা জানিয়েছে, নির্মম নির্যাতনের চিহ্ন সুজনের শরীরে স্পষ্ট। এছাড়া পিটিয়ে ও লাথি দিয়ে সুজনের অণ্ডকোষ থেঁতলে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / পিটিয়ে হত্যা / ধর্ষণচেষ্টার আসামিকে হত্যা / ধর্ষণচেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]