উপদেষ্টা পরিষদে রদবদল প্রধান উপদেষ্টার হাতে: প্রেস সচিব
আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এ দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আসছে। তবে এখনও তিনি উপদেষ্টা পদ ছাড়েননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
