উত্তরবঙ্গের পেট্রোল পাম্পে ধর্মঘট কেন?
বন্ধ পড়ে আছে পেট্রোল পাম্প। নেই গাড়ির সারি। এমন চিত্র সচরাচর দেখা যায় না। ৫ ফেব্রুয়ারি সকাল থেকে এমন চিত্রই ছিলো দেশের উত্তরবঙ্গের পেট্রোলপাম্পগুলোতে। সংশ্লিষ্টরা জানান, সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
