গাঁজা গাছ দিয়ে পরিবেশবান্ধব ভবন তৈরিতে নজর জার্মানির
ইট-কংক্রিটের উঁচু ভবন এখন বিশ্বজুড়ে। তুলনামূলক কম খরচে দীর্ঘস্থায়ী আবাস তৈরির জন্য এর বিকল্প খুব দুষ্কর। তবে এটি পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন পরিবেশবিদরা। এর বিকল্প হিসেবে ব্লকসহ নানা উপাদান ব্যবহারী মনযোগী নির্মাণ সংশ্লিষ্টদের একটি অংশ। এসব উপাদানের মধ্যে এবার নজর কেড়েছে গাঁজা গাছ। জার্মানির প্রকৌশলী হেনরিক পাউলি কয়েক বছর ধরে ভবন নির্মাণের উপকরণ হিসেবে গাঁজা গাছ ব্যবহার করে আসছেন। এখন প্রশ্ন উঠছে, এটি কতটা স্থায়ী হতে পারে?
