ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ: পরিবেশ উপদেষ্টা
৩১ জানুয়ারির মধ্যে ৬ কমিশনের পূর্নাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলেও অগ্রাধিকার মুলক সংস্কার প্রস্তাবগুলো চিন্হিত করতে আরো কিছু সময় লাগবে। এরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
