Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বড়দিনের আগেই অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2020, 04:40 pm
Last modified: 26 October, 2020, 04:40 pm

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ভ্যাকসিন নিয়ে নতুন করে উদ্বেগের মুখে বিশ্ব
  • ভারতের উপহার: ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার
  • যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন

বড়দিনের আগেই অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আদ্রিয়ান জানান, চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলাকালীন সময়ে ভ্যাকসিনের জরুরী অনুমোদন অধিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করবে।
টিবিএস ডেস্ক
26 October, 2020, 04:40 pm
Last modified: 26 October, 2020, 04:40 pm

এবছরের শেষ নাগাদ স্বাস্থ্যকর্মী ও জরুরি কাজে নিযুক্ত কর্মীদের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিন সহজলভ্য হবে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন গবেষণা দলের প্রধান আদ্রিয়ান হিল। খবর দ্য ডেইলি মেইলের।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আদ্রিয়ান জানান, চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলাকালীন সময়ে ভ্যাকসিনের জরুরী অনুমোদন অধিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করবে।

২০২১ সালে ভ্যাকসিনের পূর্ণ অনুমোদনের পরই ভ্যাকসিনটি সার্বজনীন ব্যবহারের জন্য সহজলভ্য হবে। তিনি জানান, আসন্ন বড়দিনের পূর্বেই জরুরি অনুমোদনের আওতায় ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করা কঠিন হলেও অসম্ভব নয়।

টিকাদান কর্মসূচি শুরু করার ব্যাপারে তিনি বলেন, 'আগামী বছরের মধ্যভাগেই অন্তত আমাদের দেশে মহামারির প্রকোপ কমে আসবে বলে আশা করছি। টিকাদানের মাধ্যমে অনাক্রম্যতা (হার্ড ইমিউনিটি) অর্জনের পথেই হাঁটছি আমরা।'

অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ ও মানবদেহে প্রতিরোধ ব্যবস্থা উজ্জীবিত করতে সক্ষম। বর্তমানে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। 

করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদনের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে সারা বিশ্বের মানুষ। বেশ কিছু প্রার্থী ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে ইতোমধ্যেই, তবে এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে পৌঁছাতে অন্তত একবছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা।

১৬ মার্চ প্রথম প্রার্থী ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়। পরীক্ষাধীন ২০০টির মতো ভ্যাকসিনের মধ্যে হিউম্যান ট্রায়াল শুরু করেছে ৪৪টি ভ্যাকসিন। ভ্যাকসিনের পরীক্ষা, উৎপাদন ও সরবরাহে সাধারণত কয়েক বছর সময় লাগে। সবচেয়ে দ্রুত সময়ে অনুমোদন পায় মাম্পসের ভ্যাকসিন, ১৯৬০ এর দশকে চার বছর পর সহজলভ্য হয় এই ভ্যাকসিন।

ভ্যাকসিন গবেষকরা জানিয়েছেন প্রথম ভ্যাকসিনের অনুমোদন পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষদিকে ২ বিলিয়ন ডোজ সরবরাহের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভেটেড, ডিএনএ, আরএনএ/এমআরএনএ ভিত্তিক, ভাইরাস ভেক্টর এবং প্রোটিন সাব ইউনিট- এধরণের বিভিন্ন পন্থা অনুসরণ করে ভ্যাকসিন প্রস্তুত করছে বিভিন্ন প্রতিষ্ঠান। চূড়ান্ত অনুমোদনের জন্য কোনো ভ্যাকসিনকে তিন ধাপের ট্রায়ালে সফল হতে হবে। 
 
Related Topics

টপ নিউজ

অক্সফোর্ডের কোভিড-১৯ টিকা / করোনার ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ভ্যাকসিন নিয়ে নতুন করে উদ্বেগের মুখে বিশ্ব
  • ভারতের উপহার: ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার
  • যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]