Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি প্রায় ১৩ শতাংশ

অর্থনীতি

জসীম উদ্দীন
02 January, 2025, 04:15 pm
Last modified: 02 January, 2025, 04:21 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি প্রায় ১৩ শতাংশ

দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক (আরএমজি) থেকে প্রথমার্ধে প্রায় ২০ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশেরও বেশি।
জসীম উদ্দীন
02 January, 2025, 04:15 pm
Last modified: 02 January, 2025, 04:21 pm
প্রতীকী ছবি: টিবিএস

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কিছুটা বিঘ্নিত হলেও তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা ফিরে আসায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক তথ্য অনুযায়ী, প্রধানত তৈরি পোশাক (আরএমজি) রপ্তানির ওপর নির্ভর করে বাংলাদেশ টানা চতুর্থ মাসে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে। ডিসেম্বর মাসে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে আগের বছর তা ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। 

এনবিআর জানায়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রপ্তানি আয় ছিল ২৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার ।

দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক (আরএমজি) থেকে প্রথমার্ধে প্রায় ২০ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশেরও বেশি।

আরএমজি রপ্তানিকারকরা এই প্রবৃদ্ধির পেছনে দুটি মূল কারণ উল্লেখ করেছেন—প্রধান রপ্তানি বাজারগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার, যা বিক্রি বাড়িয়েছে, এবং শিল্পাঞ্চলগুলোর শ্রমিক অসন্তোষ স্থিতিশীল হওয়ায় বাইরের দেশে চলে যাওয়া কিছু অর্ডার পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে।

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, বাংলাদেশে যে আগের থেকে বেশি অর্ডার পাচ্ছা তা এই রপ্তানি প্রবৃদ্ধিই ইঙ্গিত করে। 

টিম গ্রুপের ছয়টি উৎপাদন ইউনিটই বর্তমানে পূর্ণ সক্ষমতায় চলছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে রপ্তানি বৃদ্ধির পেছনে পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, থ্যাংকসগিভিং এবং বক্সিং ডে-এর ভূমিকা ছিল।

এনভয় টেক্সটাইলস এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ জানান, তাদের টেক্সটাইল মিল প্রথম ত্রৈমাসিকে ৯২ শতাংশ সক্ষমতায় কাজ করেছে। 

তিনি বলেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পূর্ণ সক্ষমতায় অর্ডার নিয়েছি এবং ডিসেম্বর মাসেও পূর্ণ সক্ষমতায় কাজ করেছি। 

তিনি আরও বলেন, তাদের প্রধান ক্রেতারা তৃতীয় প্রান্তিক পর্যন্ত পূর্ণ সক্ষমতায় কাজ চালানোর পূর্বাভাস দিয়েছে। তবে, তিনি সতর্ক করেছেন যে, পশ্চিমা দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, যার ফলে ক্রেতারা দাম কমানোর চেষ্টা করছে।

Related Topics

টপ নিউজ

আরএমজি / রপ্তানি আয় / রপ্তানি আয়ের প্রবৃদ্ধি / গার্মেন্টস পণ্য / তৈরি পোশাক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]