মাওলানা সাদকে ছাড়া ইজতেমা কল্পনা করা যায় না: সাদপন্থীরা
তাবলীগের মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে অভিযোগ করেছেন সাদপন্থীরা। মাওলানা সাদের কথা উল্লেখ করে তারা বলেন, একপক্ষ তাদের মুরব্বিদের নিয়ে ইজতেমা করবে; আরেকপক্ষ করবে না এটা বৈষম্য ছাড়া কিছুই না। রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
