Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
পাকিস্তানে আফগান সীমান্তের কাছে গুলিতে নিহত ৩৮

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
22 November, 2024, 11:40 am
Last modified: 22 November, 2024, 11:43 am

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত

পাকিস্তানে আফগান সীমান্তের কাছে গুলিতে নিহত ৩৮

ডয়চে ভেলে
22 November, 2024, 11:40 am
Last modified: 22 November, 2024, 11:43 am
ছবি: ইপিএ

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ২০০ যাত্রীবাহী একটি গাড়িবহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে নারী ও শিশুসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছে। 

উত্তর-পশ্চিম পাকিস্তানে হাইওয়ের উপর এই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ঘটনায় বেশ কিছু পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে।

পাকিস্তানের প্রশাসন জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের হাইওয়ে দিয়ে শিয়া মুসলিমদের একটি কনভয় যাচ্ছিল। সে সময় তার উপর এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তান সীমান্তের কাছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ''যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। অশান্তি সৃষ্টিকারী এই আক্রমণকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।'' প্রধানমন্ত্রী জানিয়েছেন, যাদের উপর আক্রমণ চালানো হয়েছে, তারা সাধারণ শান্তিপ্রিয় জনতা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দ্রুত দোষাীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন।

আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এর আগেও এভাবে গুলি চলার ঘটনা ঘটেছে সেখানে। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের গাড়ির সামনে পুলিশের পাইলট দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিনও ওই শিয়া মুসলিমদের গাড়ির সঙ্গে পুলিশের পাইলট গাড়ি ছিল। আচমকাই রাস্তার দুইদিক থেকে মুশলধারে গুলিবৃষ্টি শুরু হয়। প্রায় মিনিটখানেক গুলি চালানো হয়। কনভয়ের গাড়িগুলি কার্যত ঝাঁঝরা হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলেও স্থানীয় মানুষ জানিয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার কুররামে এই ঘটনা ঘটেছে। গত কয়েকমাসে শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘর্ষে এখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানে সুন্নি মুসলিমদের সংখ্যা বেশি। তবে কুররামে শিয়া মুসলিম সুন্নির চেয়ে বেশি। এই অঞ্চলের পাশেই আফগানিস্তান। যেখানে সুন্নি তালেবানরা সরকার চালাচ্ছে। ফলে খাইবার পাখতুনখোয়ায় তেহেরিক-ই-তালেবান এবং ইসলামিক স্টেটের দাপট আছে। তারা মনে করে সুন্নি মুসলিমরাই ইসলামের ধারক-বাহক। এনিয়েই শিয়াদের সঙ্গে তাদের সংঘর্ষ।

গত মাসে এই রাস্তার উপরেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। তাতেও বহু মানুষের মৃত্যু হয়েছিল। যার জেরে দীর্ঘদিন ওই হাইওয়ে বন্ধ করে রাখা হয়। সম্প্রতি সিদ্ধান্ত হয়, পুলিশের পাইলট গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে গাড়ির কনভয় যেতে পারবে। কিন্তু তাতেও রক্ষা হলো না। আবার গুলি চলল। প্রাণ গেল নিরাপরাধ সাধারণ মানুষের।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]