Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
কে এই লিন্ডা ম্যাকমাহন? যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া
20 November, 2024, 05:15 pm
Last modified: 20 November, 2024, 08:01 pm

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো

কে এই লিন্ডা ম্যাকমাহন? যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

লিন্ডা তার স্বামী ভিন্স ম্যাকমাহনকে সঙ্গে নিয়ে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) প্রতিষ্ঠা করেন। তিনি ডব্লিউডব্লিউই-এর সাবেক প্রধান নির্বাহী। তার সাবেক কুস্তিগীর স্বামীর সঙ্গে ভালো বন্ধুত্বও রয়েছে ট্রাম্পের।
দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া
20 November, 2024, 05:15 pm
Last modified: 20 November, 2024, 08:01 pm
লিন্ডা ম্যাকমাহন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমাহনকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী (সিইও)। তবে শিক্ষাক্ষেত্রে তার অভিজ্ঞতা সীমিত বললেই চলে।

শিক্ষাক্ষেত্রে সরাসরি সম্পৃক্ততার কথা বলতে গেলে ২০০৯ সালে ম্যাকমাহন কানেক্টিকাট অঙ্গরাজ্যের স্টেট বোর্ড অব এডুকেশনে এক বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া উল্লেখ করার মতো আনুষ্ঠানিক কোনো অভিজ্ঞতা তার নেই। 

তবে ট্রাম্প উল্লেখ করেছেন যে ৭৬ বছর বয়সি লিন্ডা কানেক্টিকাট অঙ্গরাজ্যে স্টেট বোর্ড অব এডুকেশনে দুই বছর এবং স্যাকরেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। লিন্ডাকে মনোনীত করার ক্ষেত্রে ট্রাম্প তার ব্যবসায়িক অভিজ্ঞতার দিকটিও উল্লেখ করেছেন।

লিন্ডা তার স্বামী ভিন্স ম্যাকমাহনকে সঙ্গে নিয়ে ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠা করেছিলেন। তার পরিবারের সঙ্গে ট্রাম্পের সখ্য নতুন নয়। লিন্ডার সাবেক কুস্তিগীর স্বামীর সঙ্গে ভালো বন্ধুত্বও রয়েছে ট্রাম্পের।

লিন্ডা ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষায় স্নাতক সম্পন্ন করেছেন। রাজনীতির খাতায় নাম লেখাতে ডব্লিউডব্লিউই-এর সিইও পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ২০১০ ও ২০১২ সালে  দুবার মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনের প্রার্থীও হন। কিন্তু দুবারই হেরে যান তিনি।

২০২১ সাল থেকে লিন্ডা ট্রাম্পের সমর্থিত আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সেন্টার ফর দি আমেরিকান ওয়ার্কার-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে নিয়োগ পান লিন্ডা। সেখানে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেখান থেকে পরে নিয়োগ পান ট্রাম্পপন্থী আমেরিকা ফার্স্ট অ্যাকশন সুপারপিএসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটির চেয়ারপারসন হিসেবে।


অনুবাদ: রেদওয়ানুল হক 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / শিক্ষামন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]