Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আমার বাবা নির্দোষ; দয়া করে পুলিশকে বলুন তাকে ছেড়ে দিতে: ডিবি গেটে স্বজনদের খোঁজে আহাজারি

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
31 July, 2024, 10:10 am
Last modified: 31 July, 2024, 10:13 am

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

আমার বাবা নির্দোষ; দয়া করে পুলিশকে বলুন তাকে ছেড়ে দিতে: ডিবি গেটে স্বজনদের খোঁজে আহাজারি

“এখানে আমার কথা কেউ শুনছে না। মেয়েরা তাদের বাবাকে দেখার জন্য কান্নাকাটি করছে। কীভাবে কী করবো, কিছুই বুঝতে পারছি না,” অসহায় কণ্ঠে জানালেন বুবলী।
তৌসিফ কাইয়ুম
31 July, 2024, 10:10 am
Last modified: 31 July, 2024, 10:13 am
ছবি: তৌসিফ কাইয়ুম/টিবিএস

চার মেয়ে ও শাশুড়িকে সঙ্গে নিয়ে ঢাকার মিন্টো রোডে ডিবি সদর দপ্তরের বাইরে দাঁড়িয়েছিলেন বাবলী বেগম (৩০)। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজাবাজারের বাসা থেকে তার স্বামী পিক-আপ ভ্যান চালক নাসিরকে তুলে নেওয়ার পর, ডিবি অফিসের সামনে তিন ঘণ্টা যাবত অপেক্ষা করছিলেন তারা।

সেখানে উপস্থিত সাংবাদিকদের বাবলী বলেন, "কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই।"

বাবলী জানান, "সকালে আমি বাইরে ছিলাম। আমার স্বামী বাসায় ঘুমাচ্ছিল। হঠাৎ করে বড় মেয়ে রাইসা ফোন করে জানায় পুলিশ বাবাকে নিয়ে যাচ্ছে।" 

"এরপর বেলা সাড়ে ১১টার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে কল করে নাসির জানায় তাকে মিন্টু রোডে ডিবি অফিসে আনা হয়েছে। পরে চার মেয়ে ও শ্বাশুড়িকে নিয়ে এখানে আসি।"

"এখানে আমার কথা কেউ শুনছে না। মেয়েরা তাদের বাবাকে দেখার জন্য কান্নাকাটি করছে। কীভাবে কী করবো, কিছুই বুঝতে পারছি না," অসহায় কণ্ঠে জানালেন বুবলী।

বুবলী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার ১৩ বছরের মেয়ে রাইসা বলে, "আঙ্কেল, আমার বাবা নির্দোষ। কোটা আন্দোলনের সময় সে কোনো মিছিলে যায়নি। দয়া করে পুলিশকে বলুন, তাকে ছেড়ে দিতে।"

এ সময় নাসিরের মা রোমেলা খাতুনকে (৫৮) কাঁদতে দেখা যায়। 

তিনি বলেন, "আমরা শুধু নাসিরকে দেখতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা কিছুই বলছেন না।"

মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এই প্রতিবেদক ডিবি অফিসের অভ্যর্থনা কক্ষে অবস্থান করেন। এই সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০টি পরিবারের সদস্যরা এসেছেন তাদের স্বজনের খোঁজ নিতে। সবাই ডিবির অভ্যর্থনা কক্ষে এসে স্বজনদের নাম পরিচয় দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অভ্যর্থনা কক্ষ থেকে বল হচ্ছে তারা কিছু জানেন না।

কুলসুম বেগম (৪৫) সকাল থেকে ডিবি গেটের অভ্যর্থনা কক্ষে অপেক্ষা করছেন। কোনো পুলিশ কর্মকর্তা দেখলেই ছেলের পরিচয় দিয়ে তার খোঁজ জানার চেষ্টা করছেন। 

"সকাল থেকে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে বলেছি, কেউ ছেলের সন্ধান দিতে পারেনি," বলেন কুলসুম বেগম।

তিনি জানান, "আল-আমীন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (আইইজবিএটি) ইংরেজি বিভাগে শিক্ষার্থী। সম্প্রতি সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। গত সোমবার দুপুরে সে পাসপোর্ট অফিসে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। পরে তারা আল-আমীনের ফোন চেক তাকে গ্রেপ্তার করে।"

কুলসুম বেগম বলেন, "আমরা কয়েকজন উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করেছি। থানা থেকে বলা হয়েছে তারা সবাইকে ডিবিতে প্রেরণ করেছে। আমার ছেলেটা নির্দোষ, আমি ওর সঙ্গে দেখা করতে চাই।" 

এ বিষয়ে জানতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রশীদকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 
 

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / গ্রেপ্তার / ডিবি অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]