Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
কাজের চাপেই কি 'আত্মহত্যা' করল দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক রোবট!

আন্তর্জাতিক

এএফপি
02 July, 2024, 03:45 pm
Last modified: 02 July, 2024, 03:48 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

কাজের চাপেই কি 'আত্মহত্যা' করল দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক রোবট!

২০২৩ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমাবের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করত।
এএফপি
02 July, 2024, 03:45 pm
Last modified: 02 July, 2024, 03:48 pm
রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সাথে জড়িত ছিল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি সিটি কাউন্সিল জানিয়েছে, গত বুধবার তাদের প্রথম প্রশাসনিক রোবট সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট 'আত্মহত্যা' বলে বর্ণনা করেছে।

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পরে অকেজো অবস্থায় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেছেন। তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

ঐ কর্মকর্তা বলেন, "রোবটটির ভেঙ্গে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে।"

রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সাথে জড়িত ছিল বলে তিনি জানিয়েছেন।

অন্য একজন কর্মকর্তা বলেন, "রোবটটি আমাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হত। এটি অধ্যবসায়ের সাথে কাজ করেছে।"

স্থানীয় সংবাদমাধ্যম রোবটের সম্ভাব্য 'আত্মহত্যা' নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছে, 'কেন অধ্যবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা?'

২০২৩ সালের আগস্টে শহরটিতে প্রথমাবের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল। রোবটটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করত এবং এর নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড ছিল।

এক তলায় সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে, গুমি সিটি কাউন্সিলের রোবট লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্স এর তথ্য অনুসারে, দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। প্রতি ১০ জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল (শিল্প) রোবট রয়েছে দেশটিতে।

বর্তমানে গুমি সিটি কাউন্সিলের দ্বিতীয় রোবট অফিসার চালু করার কোন পরিকল্পনা নেই বলে এএফপি জানিয়েছে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

রোবট / আত্মহত্যা / দক্ষিণ কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]