Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
শপিং মলগুলোয় কেন জানালা থাকে না?

আন্তর্জাতিক

সিএনএন
23 June, 2024, 08:25 pm
Last modified: 23 June, 2024, 11:03 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন

শপিং মলগুলোয় কেন জানালা থাকে না?

অধুনা শপিং মলগুলোয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের নানান ব্যবস্থা থাকে। আছে অন্যান্য আরও কত আকর্ষণ। বাহারি আলোকসজ্জা, আধুনিক দোকানপাট। শুধু জানালারই অভাব কেন!
সিএনএন
23 June, 2024, 08:25 pm
Last modified: 23 June, 2024, 11:03 pm
সংযুক্ত আরব আমিরাতের একটি অভিজাত শপিং মলের বাইরের দৃশ্য। ছবি: সংগৃহীত

নিত্যনতুন শপিং মল চালু হচ্ছে দেশে। বড় শহরগুলোতে তো বটেই, জেলা শহর আর মফস্বল এলাকাতেও ইদানীং চোখে পড়ে এ ধরনের বিপণীকেন্দ্র। আমাদের দেশে তিন দশক আগেও কিন্তু এমন বিস্তার ঘটেনি শপিং মলের। এমনকী খোদ আমেরিকাতেও দশক পাঁচ আগে মানুষ রাস্তার পাশের দোকান, বড় বড় শোরুম থেকেই পণ্য কেনাকাটায় অভ্যস্ত ছিলেন।  

পরিস্থিতি বদলায় ১৯৫৬ সালে, যখন আমেরিকায় শপিং মল খুলতে থাকে। কংক্রিট আর কাঁচে মোড়ানো, তবে জানালাহীন বৃহৎ চৌকণো বাক্সের মতো এসব ভবনই হয়ে ওঠে খুচরা কেনাকাটার নতুন কেন্দ্র। বিশ্বায়নের হাত ধরে সেখান থেকেই অন্যান্য দেশেও গড়ে উঠতে শুরু করে নানান নকশার শপিং মল। তবে সাধারণ বৈশিষ্ট্য সবারই এক, জানালা না থাকা। 

অধুনা শপিং মলগুলোয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের নানান ব্যবস্থা থাকে। আছে অন্যান্য আরও কত আকর্ষণ। বাহারি আলোকসজ্জা, আধুনিক দোকানপাট। শুধু জানালারই অভাব কেন!

আসলে ইচ্ছে করেই শপিং মলের নকশা করার সময় জানালার বিষয়টি বাদ রাখা হয় না। এর একটা বড় কারণ বিপণনের কৌশল। শপিংমলের ভেতরে কৃত্রিম আলোকসজ্জার ছটা দিন বা রাতের পার্থক্য বোঝা যায় না। অর্থাৎ, আলোকসজ্জার কারণে আপনার অবচেতন মন সময়কে স্থির ধরে নেয়।

উজ্জ্বল আলো আমাদের দিনের অনুভূতি দেয়। একারণে ক্রেতারা শপিং মলে প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান বলেই দেখা গেছে। আর যতোটা সময় কেউ সেখানে কাটান, এরমধ্যে তিনি বাড়তি কিছু কেনাকাটা করবেন এমন সম্ভাবনাও বেড়ে যায়। এজন্যই দেখা যায়, শপিং মল থেকে অদরকারি জিনিসপত্র কিনেও অনেক সময় আমরা বাড়ি ফিরি। 

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খুচরা ব্যবসার পরামর্শক সংস্থা– স্ট্র্যাটেজিক রিসোর্স গ্রুপের বিশেষজ্ঞ ও  ব্যবস্থাপনা পরিচালক বার্ট ফ্লিকিংজারের মতে, জানালা না রাখার আরেকটা বড় কারণ এতে পণ্যদ্রব্য রাখার সুবিধা হয়।

ব্যাখ্যা করে তিনি বলেন, জানালা কম রাখলে, দেওয়ালের জন্য অনেকটা জায়গা বেঁচে যায়। ফলে সেখানে তাক টাঙ্গিয়ে সারি সারি পণ্য সাজিয়ে রাখা যায়। এতে দোকানের প্রতি বর্গফুটে সর্বোচ্চ পরিমাণ পণ্য রাখা যায়। কিন্তু, জানালা থাকলে এত জায়গা তারা পেত না।

তবে মূল কারণ, ক্রেতাদের খেই হারিয়ে ফেলানোই। ফ্লিকিংজার বলেন, "জানালা না থাকায়, কেনাকাটায় ব্যস্ত খরিদ্দার জানতেও পারে না বাইরে ঝড় নাকি বৃষ্টি হচ্ছে। নিরাপদ একটা স্থায়ী পরিবেশের আবহ পায় তারা মলে। ফলে তাঁদের মনোযোগে আবহাওয়া বা অন্যান্য কারণে বিঘ্ন ঘটে না। কোন স্থানে মানুষ যখন আরামদায়ক পরিবেশ ও তার স্থায়িত্ব অনুভব করে, সেখানেই বেশি সময় কাটাতে চায়। পরিবারগুলো তখন শুধু মলের দোকানপাট ঘুরেফিরে দেখা আর অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগে মগ্ন হয়ে পড়ে।"

Related Topics

টপ নিউজ

শপিং মল / জানালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]