Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের ওপর ৩০ দিনের স্থিতাবস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 04:25 pm
Last modified: 13 June, 2024, 05:12 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের ওপর ৩০ দিনের স্থিতাবস্থা

বৃহস্পতিবার (১৩ জুন) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 04:25 pm
Last modified: 13 June, 2024, 05:12 pm
ফাইল ছবি

বহুতল কাঁচাবাজার নির্মাণের জন্য পুরান ঢাকার আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ কার্যক্রমের ওপর ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস এবং সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, 'আদালত অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেছেন। আদালত বলেছেন যে আসছে ঈদে যে বর্জ্য আবর্জনার সৃষ্টি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। তাদের এখন উচ্ছেদ করলে যাবে কোথায়।'

আইনজীবীরা বলেছেন, এই আদেশের ফলে ৩০ দিনের মধ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যাবে না। এছাড়া এই সময়ের মধ্যে তাদের পুর্নর্বাসন না করে উচ্ছেদের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত দক্ষিণ সিটি কর্তৃপক্ষকে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপর সরানোর উদ্যোগ নিতে বলেছেন।

এর আগে রাজধানীর আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় ডিএসসিসি। কয়েকদিন আগে এই কলোনি উচ্ছেদ করতে গেলে বাধার মুখে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় সিটি করপোরেশন।

জানা যায়, মিরনজিল্লা সুইপার কলোনিতে করপোরেশনের প্রায় ৩ দশমিক ২৭ একর জমি আছে। সেখানে দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছেন। কলোনির এক পাশে ২৭ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে হলে সেখানকার কিছু বাসাবাড়ি ভেঙে দিতে হবে। আগে বিদ্যমান কাঁচাবাজারটি ১৭ শতাংশ জমিতে ছিল। বাকি জমি থেকে স্থাপনা সরাতে এই অভিযানের উদ্যোগ নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / স্থিতাবস্থা জারি / মিরনজিল্লা কলোনি / পুরান ঢাকা / সুইপার কলোনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]