Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
মোদির হ্যাটট্রিক, ‘নেহেরু ক্লাবে’ যোগ দিচ্ছেন!

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
01 June, 2024, 09:55 pm
Last modified: 02 June, 2024, 04:34 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • ২১ রাজ্য, ভারতের ৭২ শতাংশই প্রধানমন্ত্রী মোদির বিজেপির দখলে
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

মোদির হ্যাটট্রিক, ‘নেহেরু ক্লাবে’ যোগ দিচ্ছেন!

ভারত স্বাধীনতা লাভের পরে ১৭ বছর ধরে দেশ শাসন করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনিই প্রথম টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। এবার মোদিও গড়তে পারেন একই রেকর্ড। যা তাঁর জন্য নতুন ইতিহাস তৈরি করবে।
ব্লুমবার্গ
01 June, 2024, 09:55 pm
Last modified: 02 June, 2024, 04:34 pm

গত ৩০ মে পাঞ্জাব প্রদেশের এক জনসভায় নরেন্দ্র মোদির ছবি হাতে বিজেপির সমর্থকরা। ছবি: নারিন্দার নানু/ এএফপি/ গেটি ভায়া ব্লুমবার্গ

টানা তৃতীয়বারের মতো বড় ব্যবধানে ভারতের লোকসভা নির্বাচনে জিততে চলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল– ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনটাই উঠে এসেছে বেশকিছু বুথফেরত জরিপগুলোর ফলাফলে।  মোদি এক দশক ধরে আছেন ভারতের প্রধানমন্ত্রী পদে। ভোটযুদ্ধে আবারো জয় বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির ওপর তাঁর এক দশকের প্রভাবকে আরো বিস্তৃত করবে।

আজ শনিবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। গত ১৬ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আর ভোটগ্রহণ শুরু হয় ১৯ এপ্রিল। মোট সাত দফায় ভোট দেন ভারতীয়রা।

ভারতের ৫৪৩ আসনসংখ্যার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন দরকার। এপর্যন্ত যেসব বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ হয়েছে, সেগুলো বলছে, এবারের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এর চেয়ে বেশি আসনে জিততে চলেছে। 

আজ রাতে আরো কিছু বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা হবে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার (৪ জুন)।

ভারতের বুথফেরত জরিপগুলোর ফলাফল সব ক্ষেত্রে নির্ভরযোগ্য নাহলেও– তারা গত তিনটি নির্বাচনের সার্বিক ফলাফল সম্পর্কে সঠিক পূর্বাভাসই দিয়েছে। খুব সম্ভবত এবারেও তার ব্যতিক্রম হবে না। কারণ বিজেপি বড় ব্যবধানে জিতবে এমনটা প্রাক-নির্বাচন জরিপগুলোতেও উঠে এসেছিল। 

মোদির জয় ভারতের পুঁজিবাজারকে চাঙ্গা করবে। এর আগে বিজেপি যে পরিমাণ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের লক্ষ্য নিয়েছে–  সে তুলনায় আসন সংখ্যা কম হতে পারে, আর তাহলে সরকার আর্থিকখাতের পরিকল্পিত বড় সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে না– – ভারতের পুঁজিবাজারে এমন আশঙ্কা দেখা দেয়।

ভারতের এবারের লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটির বেশি নিবন্ধিত ভোটার ছিলেন, যা বিশ্বে সর্বোচ্চ। টানা ছয় সপ্তাহ ধরে চলে নির্বাচনের মহাযজ্ঞ। ভোটগ্রহণ শেষ হওয়ার পরে জানানো শুরু হয়েছে বুথফেরত জরিপগুলোর ফলাফল। এগুলো যদি সঠিক পূর্বাভাসই দেয়, তাহলে দেখা যাচ্ছে, ভারতে ব্যাপক জনপ্রিয় রাজনীতিবিদ মোদির ব্যক্তিগত ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বিজেপি যে প্রচার কৌশল নিয়েছিল– তাই-ই বাজিমাত করেছে।
 
নির্বাচন উপলক্ষে দেশব্যাপী সফর করেন মোদি। তাঁর পথসভা ও জনসভাগুলোয় হয় বিপুল জনসমাগম। এমনকী দলীয় ইশতেহারকেও "মোদির গ্যারান্টি" নাম দেয় বিজেপি।

ভারত স্বাধীনতা লাভের পরে ১৭ বছর ধরে দেশ শাসন করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনিই একমাত্র সরকার-প্রধান যিনি টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। এবার মোদিও গড়তে পারেন একই রেকর্ড। যা তাঁর জন্য নতুন ইতিহাস তৈরি করবে।

মোদির জয়ে ভারতের বিরোধী দলগুলোর জন্য আরো দুর্গতির বার্তা দিচ্ছে। সবচেয়ে সমস্যায় থাকবে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। বিরোধী 'ইন্ডিয়া' জোটে কংগ্রেসই হলো বৃহত্তম দল। টানা তিনবার লোকসভার ভোটে বিজেপিকে হারাতে ব্যর্থ হওয়ার অর্থ দাঁড়াবে– দলটিকে এবার তাঁদের নেতৃত্ব বা আদর্শিক অবস্থানে আমূল পরিবর্তন আনতে হতে পারে।   


অনুবাদ: নূর মাজিদ


 

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / ভারতের লোকসভা নির্বাচন / বুথফেরত জরিপ / জওহরলাল নেহেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • ২১ রাজ্য, ভারতের ৭২ শতাংশই প্রধানমন্ত্রী মোদির বিজেপির দখলে
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]