শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬১৪টি
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৪৮টি। এবার সেটি বেড়ে হয়েছে ৫১টি। অন্যদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২,৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল ২,৩৫৪টি। অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬১৪টি। রোববার প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
