Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কানাডায় শিখ নেতা হত্যার ঘটনায় ৩ ভারতীয় গ্রেপ্তার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2024, 10:00 am
Last modified: 04 May, 2024, 10:09 am

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

কানাডায় শিখ নেতা হত্যার ঘটনায় ৩ ভারতীয় গ্রেপ্তার 

পুলিশ জানিয়েছে, ভারত সরকারের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে তদন্ত চলছে।
টিবিএস ডেস্ক
04 May, 2024, 10:00 am
Last modified: 04 May, 2024, 10:09 am
একটি ম্যুরালে হরদীপ সিং নিজ্জারের ছবি। ২০২৩ সালের জুন মাসে কানাডায় খুন হন তিনি। ছবি: ক্রিস হেলগ্রেন/রয়টার্স

কানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ঘটনায় তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি'র। 

গত জুনে ভ্যাঙ্কুভারের শহরের একটি ব্যস্ত কার পার্কে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জর নিহত হন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকার এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করার পরে উভয় দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও বেড়ে যায়। দিল্লি দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে আসছে।

শুক্রবার পুলিশ সুপার মনদীপ মুখোপাধ্যায় জানান, গ্রেপ্তারকৃতদের নাম করণ ব্রার (২২), কমল প্রীত সিং (২২) এবং করণ প্রীত সিং (২৮)। তিনি বলেন, তিনজনই আলবার্টার এডমন্টনে থাকতেন এবং সেখানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা এবং হত্যাকাণ্ড ঘটানোর চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। তারা তিনজনই তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ভারত সরকারের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়েও তদন্ত চলছে।

সহকারী পুলিশ কমিশনার ডেভিড তেবুল বলেন, এ বিষয়ে পৃথক এবং স্বতন্ত্র তদন্ত চলছে। অবশ্যই আজকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাইরেও অনেকে জড়িত রয়েছে।

পাঞ্জাবে জন্মগ্রহণকারী নিজ্জার কানাডায় প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে বাস করছিলেন। ৪৫ বছর বয়সী এ শিখ ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের গুরু নানক শিখ গুরুদুয়ারার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাঞ্জাবে খালিস্তান বানানোর ‌আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন নিজ্জার। ভারত সরকার তাকে 'জঙ্গী' তকমাও দিয়েছিল এবং ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার গ্রেপ্তানি পরোয়ানাও জারি করে। তবে তার সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি অনবরত হত্যার হুমকি পেয়ে আসছিলেন।  

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার থেকে ৩০ কিলোমিটার পূর্বে সারের গুরু নানক শিখ গুরুদ্বারে তাকে গুলি করে হত্যা করা হয়।

তার ঘনিষ্ঠজনরা বলছেন, মৃত্যুর আগে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো তাকে সতর্ক করেছিল যে তার প্রাণনাশের হুমকি রয়েছে।

ব্রিটিশ কলম্বিয়া গুরুদ্বার কাউন্সিলের সদস্য মনিন্দর সিং, যিনি নিজ্জরের ১৫ বছর ধরে বন্ধু, বিবিসিকে বলেন, তদন্তের অগ্রগতি দেখে শিখ সম্প্রদায় কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, 'এখনও জননিরাপত্তা উদ্বেগ এবং ভয় রয়ে গেছে। হতাশা আছে। আশার আলোও আছে।' 

নিহত হওয়ার তিন মাস পর হাউস অব কমন্সে দাঁড়িয়ে ট্রুডো বলেন, কানাডা এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় রাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখছে।

ভারতীয় কর্মকর্তারা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, কানাডা খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের আশ্রয় দিয়েছে।

দুই দেশের মধ্যে বিরোধের ফলে দিল্লি ভারতে নিযুক্ত কানাডিয়ান কূটনীতিকদের সংখ্যা হ্রাস করতে বলেছিল।

দিল্লির জড়িত থাকার অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করতেও চাপের মুখে পড়েছেন ট্রুডো।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

কানাডা / শিখ / হত্যাকাণ্ড / খালিস্তান আন্দোলন / ভারত-কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]