Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
প্রচণ্ড গরমে ভারতের কেরালায় স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক

রয়টার্স
03 May, 2024, 06:35 pm
Last modified: 03 May, 2024, 06:52 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

প্রচণ্ড গরমে ভারতের কেরালায় স্কুল-কলেজ বন্ধ

ভারতের উপকূলীয় এ রাজ্যে তাপপ্রবাহের নজির খুব একটা নেই। অথচ গত মাসে রাজ্যটিতে পাঁচদিন তাপপ্রবাহের ঘটনা রেকর্ড করা হয়েছে।
রয়টার্স
03 May, 2024, 06:35 pm
Last modified: 03 May, 2024, 06:52 pm
ছবি: রয়টার্স/ফাইল ছবি

অসহনীয় তাপমাত্রার কারণে আগামী সোমবার পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালার রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের বাসিন্দাদের প্রখর রোদে বাইরে বের না হওয়ার আহ্বান এবং দাবানল প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের বেশিরভাগ অংশেই উচ্চ তাপমাত্রার কারণে আবহাওয়া অফিস এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেশ কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।

ভারতের উপকূলীয় এ রাজ্যে তাপপ্রবাহের নজির খুব একটা নেই। অথচ গত মাসে রাজ্যটিতে পাঁচদিন তাপপ্রবাহের ঘটনা রেকর্ড করেছে ভারতের আবহাওয়া অফিস আইএমডি (ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।

এ অবস্থায় কেরালার রাজ্য সরকার বৃহস্পতিবার (২ মে) লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে এবং দাবানল এড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারির পাশাপাশি সরকার আগামী সোমবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে কেরালায় অন্তত দুইজন মারা গেছেন। তবে তাদের মৃত্যু প্রচণ্ড গরমের কারণে হয়েছে কি না, সেটি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি।

বৃহস্পতিবার রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট)। তবে আইএমডি জানিয়েছে, উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / স্কুল / কলেজ / বন্ধ / কেরালা / তাপমাত্রা / রাজ্য / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]