যেখানে তৈরি হয় শুধুই ঘাস কাটার মেশিন
ঝিনাইদহের কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের দিকে দেখলে চোখে পড়ে ছোট ছোট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা কারখানার সারি। আগে যেখানে তৈরি হতো শ্যালো-মেশিনের যন্ত্রাংশ, ধান-ভুট্টা ভাঙ্গার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি। এখন সে জায়গা দখল করে নিয়েছে ঘাস ও খড় কাটার মেশিন।
