Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

খেলা

টিবিএস রিপোর্ট
26 April, 2024, 02:30 pm
Last modified: 27 April, 2024, 06:00 pm

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা

জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

এবার বলীখেলায় অংশ নিতে ৮৪ জন বলী নিবন্ধন করেন। তাদের মধ্যে ২৫ বছরের তরুণ যেমন ছিল, তেমনি ছিলেন ৭০ বছরের বলীও।
টিবিএস রিপোর্ট
26 April, 2024, 02:30 pm
Last modified: 27 April, 2024, 06:00 pm
ছবি: টিবিএস

আবদুল জব্বারের বলীখেলার এবারের আসরে কুমিল্লার হোমনার বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল (বৃহষ্পতিবার) বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে রানার আপ হয়েছেন কুমিল্লারই আরেক বলী রাশেদ।

এবার বলীখেলায় অংশ নিতে ৮৪ জন বলী নিবন্ধন করেন। তাদের মধ্যে ২৫ বছরের তরুণ যেমন ছিল, তেমনি ছিলেন ৭০ বছরের বলীও।

প্রথম রাউন্ডে শখের বশে খেলতে আসা বলীরা অংশ নেন। এরপর হয় চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ড থেকেই জয়ী হয়ে বাঘা শরীফ, রাশেদ, রাসের ও সৃজন চাকমা যান সেমিফাইনালে।

কুমিল্লার হোমনা বাসিন্দা বাঘা শরীফ মাংস বিক্রেতা। কাজের ফাঁকে যে টুকু অবসর মিলে তার পুরোটা দেন বলীখেলায়। কুমিল্লার অন্যতম সেরা বলী হিসেবে পরিচিতি আছে তার। সেজন্য তাকে ডাকা হয় বাঘা শরীফ নামে।

চ্যাম্পিয়ন হওয়ার পর বাঘা শরীফ বলেন, "প্রথমবারের মতো অংশ নিলাম। আর প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হলাম। সামনের আসরগুলোতে আরও শিরোপা চাই।"

ছবি: টিবিএস

শতবর্ষী এই বলীখেলায় গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী। আর রানারআপ হন চকরিয়ার তারিকুল ইসলাম (জীবন) বলী।

এর আগে ২০২২ সালে শাহজালালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তারিকুল ইসলাম। আর ২০১৯ সালে তারিকুলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন শাহজালাল।

তারও আগের বছর ২০১৮ সালে শাহজালালকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিলেন তারিকুল। কয়েক বছর ধরে এভাবে দুজনের মধ্যে শিরোপার লড়াই চলতে থাকে।

এবার আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলা ১১৫ বছরে পা রাখল। মাঝখানে দুই বছর (২০২০ এবং ২০২১) করোনার জন্য এবং তারও আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার বলীখেলা অনুষ্ঠিত হয়নি।

জব্বারের বলীখেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ চ্যাম্পিয়ন কক্সবাজারের রামুর দিদারুল আলম ওরফে দিদার বলী। ২০১৭ সাল পর্যন্ত তিনি সর্বোচ্চ ১১ বার বিজয়ী হয়েছেন। এরপর থেকে দিদার বলী এ খেলা থেকে অবসরে আছেন। ১৯ বছর বয়সে জব্বারের খেলায় অংশ নিয়ে ৩৩ বছর বয়সে অবসরে যান এই বলী।

ছবি: টিবিএস

জব্বারের বলীখেলা ও মেলা এবার ১১৫তম বছরে পা রেখেছে। প্রতিবছর বাংলা ১২ বৈশাখ জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হয়। বলীখেলা ঘিরে প্রতিবার তিন দিনের মেলা বসে।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি 'বলীখেলা' নামে পরিচিত। বকশীর হাটের ব্যবসায়ী আবদুল জব্বার ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে লালদীঘির মাঠে শুরু করেছিলেন বলীখেলার। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা 'জব্বারের বলীখেলা' নামে পরিচিতি পায়।

বলীখেলাকে কেন্দ্র করে মেলায় বেশ ভিড় ছিল। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী, শিশু–কিশোরদের খেলনা, গৃহসজ্জার জিনিস, তৈজস, ঝাড়ু, খুন্তি, কুড়াল, আসবাব, গাছপালা—কী নেই এই মেলায়! বলীখেলাকে ঘিরে গত বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল (শনিবার) ভোর পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

বলী খেলা / জব্বারের বলীখেলা / জব্বারের বলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]