Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অত্যাসন্ন, প্রতিরক্ষায় দৃঢ় সমর্থনের অঙ্গীকার বাইডেনের 

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
11 April, 2024, 01:15 pm
Last modified: 11 April, 2024, 01:42 pm

Related News

  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • আমি মার্কিন সহায়তা নেওয়া বন্ধ করতে চাই; এটা অনেকটা ‘দানের’ মতো: নেতানিয়াহু
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অত্যাসন্ন, প্রতিরক্ষায় দৃঢ় সমর্থনের অঙ্গীকার বাইডেনের 

ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হতে পারে। এর মধ্যে দিয়ে গাজাকে কেন্দ্র করে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। 
ব্লুমবার্গ
11 April, 2024, 01:15 pm
Last modified: 11 April, 2024, 01:42 pm

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ইসলামী বিপ্লবী গার্ডের সিনিয়র সাত সদস্যের জানাজায় অংশ নেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: হোসেন বেরিস/ এএফপি/ গেটি ভায়া ব্লুমবার্গ

ইসরায়েলের সরকারি বিভিন্ন ভবন ও সামরিক স্থাপনায় ইরান ও তার প্রক্সি বাহিনীগুলো অচিরেই বড় ধরনের হামলা চালাবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হতে পারে। এর মধ্যে দিয়ে গাজাকে কেন্দ্র করে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি জানতে পারে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। 

কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই আক্রমণে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হাই-প্রিসিশান মিসাইল ব্যবহার করা হতে পারে। আগামী দিনকয়েকের মধ্যেই এমনটা ঘটতে পারে।  হামলা যে হবেই – এনিয়ে তাঁদের কোনো সন্দেহ নেই, তবে কখন হবে সেটি এখনো জানা যায়নি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ দেখেই তাঁরা এমন মন্তব্য করেছেন।

সিরিয়ার ইরানি দূতাবাসে হামলা চালিয়ে এক সপ্তাহ আগে ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কয়েকজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা থেকে শুরু করে সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে এবার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে।

এর আগে বুধবার ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দামাস্কাসের দূতাবাসে ওই হামলা সরাসরি ইরানের ভূখণ্ডে হামলার শামিল।

ইসরায়েল দূতাবাসে হামলার ঘটনা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও–সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অভিযান পরিচালনার ক্ষেত্রে এমন অস্পষ্টতা বজায় রাখে। গোপন হামলার ক্ষেত্রে এটি তেল আবিবের দীর্ঘদিনের নীতি।

এই অবস্থায় পশ্চিমা মিত্ররা তেল আবিবকে জানিয়েছে, ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাগুলো ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হতে পারে, তবে বেসামরিক স্থাপনায় হামলার আশঙ্কা তারা করছে না।  

ওই কর্মকর্তারা ব্লুমবার্গকে জানান, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ইসরায়েলকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও সে অনুযায়ী প্রতিরক্ষার পরিকল্পনা করতে সহায়তা করছে। ইসরায়েল তার মিত্রদের জানিয়েছে, এই হামলার কথা মাথায় রেখেই তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে। হামলার পর গাজার রাফাহ শহরে স্থল অভিযান চালাবে ইসরায়েলি সেনারা। 

ইসরায়েলি কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের সাথে একমত। তারাও অচিরেই হামলার আশঙ্কা করছেন। তারা জানিয়েছেন, ইসরায়েলে হামলা হলে, জায়নবাদী রাষ্ট্র ইরানেও পাল্টা-হামলা চালাবে। 

মার্কিন কর্মকর্তারা জানান, ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তারা জরুরী অবস্থার প্রস্তুতি নিতে শুরু করেছেন। সর্বাত্মক একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে– ইসরায়েল থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি জেনারেটর ও স্যাটেলাইট ফোনের মতো সরঞ্জামের জন্য তাঁরা তেল আবিবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। তবে পশ্চিমা কোনো দেশের কূটনৈতিক মিশন ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করছে না বলেই জানান ওই কর্মকর্তারা। 

ইসরায়েলকে রক্ষায় বাইডেনের দৃঢ় অঙ্গীকার

এদিকে ইসরায়েলকে রক্ষায় 'ইস্পাতদৃঢ়' সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে করা তাঁর সমালোচনা প্রকাশ্যে আসা সত্ত্বেও বাইডেন এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, "ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি ব্যাপক হামলা চালানোর হুমকি দিয়েছে। কিন্তু, ইরান বা তার প্রক্সি বাহিনীগুলোর যেকোনো হুমকি থেকে ইসরায়েলকে নিরাপদ রাখতে আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে– সেটি আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি।"  

"আমি আবারও বলছি, এটি ইস্পাতদৃঢ় (প্রতিশ্রুতি)। ইসরায়েলের নিরাপত্তার জন্য আমরা যা যা করা যায়, তার সবই করব"- যোগ করেন তিনি।

 


অনুবাদ: নূর মাজিদ


 

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / হামলা / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • আমি মার্কিন সহায়তা নেওয়া বন্ধ করতে চাই; এটা অনেকটা ‘দানের’ মতো: নেতানিয়াহু
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]