ফেনেরবাচের খেলোয়াড়দের ওপর আক্রমণ প্রতিপক্ষ সমর্থকদের
ফুটবলে মারামারির ঘটনা নতুন কিছু নয়। তবে চলতি মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে মারামারির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাড়িয়েছে। শুধু সমর্থকদের মাঝে লড়াই নয়। মারামারিতে যুক্ত হয়েছেন ফুটবলাররাও। ফেনেরবাচের বিপক্ষে ৩–২ গোলে হারের স্বাদ পাওয়ার পরপরই স্বাগতিক ত্রাবজনস্পোরের সমর্থকেরা মাঠে ঢুকে পড়েন। বিপক্ষ দলের সমর্থকদের সাথে মারামারির পাশাপাশি ফেনেরবাচের খেলোয়াড়দের ওপর আক্রমণও করেছেন তারা।
