Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রোববার ১ম ধাপে মালদ্বীপ ছাড়বে ভারতীয় সেনা, চীনের ঘনিষ্ঠতায় আরও এক ধাপ এগোলো মালে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 March, 2024, 06:45 pm
Last modified: 08 March, 2024, 07:02 pm

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

রোববার ১ম ধাপে মালদ্বীপ ছাড়বে ভারতীয় সেনা, চীনের ঘনিষ্ঠতায় আরও এক ধাপ এগোলো মালে

একসময় খুব ঢাকঢোল পিটিয়ে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন চালালেও মুইজ্জু যে এখন সামরিক সদস্যদেরকে বেসামরিক ভারতীয়দের দিয়ে প্রতিস্থাপিত করতে রাজি হয়েছেন, বিষয়টিকে মালদ্বীপে অনেকেই মুইজ্জুর পিছু হটা হিসেবে দেখছেন।
টিবিএস রিপোর্ট
08 March, 2024, 06:45 pm
Last modified: 08 March, 2024, 07:02 pm
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। ছবি: রয়টার্স

ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর চীনের সঙ্গে সম্পর্ক গভীর করেছে মালদ্বীপ। এ অবস্থায় আগামী রোববার ভারত দেশটি থেকে প্রথম ধাপে এর কিছু সৈন্য সরিয়ে আনবে। খবর বিবিসি'র।

মালদ্বীপে থাকা প্রায় ৮০ সেনাসদস্যকে ধাপেধাপে ফিরিয়ে নেবে ভারত। আর এ কাজটি শেষ করতে হবে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট চীনপন্থী মোহামেদ মুইজ্জুর ঠিক করে দেওয়া মে মাসের ডেডলাইনের মধ্যে।

ভারত জানিয়েছে, কয়েক বছর আগে মালদ্বীপকে উপহার দেওয়া দুটি উদ্ধার ও নজরদারি হেলিকপ্টার এবং একটি ছোট বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্যই তাদের সেনাদের দ্বীপদেশটিতে রাখা হয়েছে।

গত নভেম্বরের নির্বাচনে জিতে মালদ্বীপের ক্ষমতায় আসেন মুইজ্জু। নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন, জিতলে তার দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।

দীর্ঘদিন ধরেই মালদ্বীপের ওপর ছড়ি ঘুরিয়েছে ভারত। ছোট্ট দ্বীপদেশটির কৌশলগত অবস্থান এমন, যেখান থেকে নয়াদিল্লি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ অংশে নজর রাখতে পারত।

কিন্তু গত কয়েক মাসে দুই দেশের মধ্যকার সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। এর একটি কারণ হচ্ছে দিল্লির বিরুদ্ধে মুইজ্জুর বিভিন্ন সময়ে করা কড়া কড়া মন্তব্য। আর এ সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে এশিয়ার আরেক পরাশক্তি চীন।

তবে সেনা সরালেও ভারতের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করছে না মালদ্বীপ। দিল্লি ও মালে উভয়ই রাজি হয়েছে, হেলিকপ্টার ও বিমানগুলো পরিচালনার জন্য ভারতীয় সামরিক সদস্যদের স্থানে আনা হবে বেসামরিক কর্মীদের। ইতোমধ্যে বেসামরিক কর্মীদের প্রথম দলটি মালদ্বীপে পৌঁছেছে।

একসময় খুব ঢাকঢোল পিটিয়ে 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেইন চালালেও মুইজ্জু যে এখন সামরিক সদস্যদেরকে বেসামরিক ভারতীয়দের দিয়ে প্রতিস্থাপিত করতে রাজি হয়েছেন, বিষয়টিকে মালদ্বীপে অনেকেই মুইজ্জুর পিছু হটা হিসেবে দেখছেন।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসি'র পক্ষ থেকে মুইজ্জুর অফিসে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ভারত / মালদ্বীপ / ভারত-মালদ্বীপ / মোহামেদ মুইজ্জু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]