Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
২১৭ বার করোনার টিকা নিয়েছেন জার্মানির এক রোগী!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2024, 01:50 pm
Last modified: 06 March, 2024, 03:14 pm

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

২১৭ বার করোনার টিকা নিয়েছেন জার্মানির এক রোগী!

ড. শুবা বলেন, বার বার টিকা নিয়ে দেহের ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করার ফলে নির্দিষ্ট কোষগুলো ক্লান্ত হয়ে পড়তে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ব্যক্তি এতবার টিকা নেওয়ার পরও তার দেহে এমন কিছুই ঘটেনি। এমনকি তিনি কখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এমন লক্ষণ বা উপসর্গও তার শরীরে পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
06 March, 2024, 01:50 pm
Last modified: 06 March, 2024, 03:14 pm
ছবি: বিবিসি

করোনা ভাইরাসের টিকার সর্বোচ্চ কয়টি ডোজ নেওয়া উচিত? একটি, দুইটি, তিনটি বা চারটি? সাধারণত অঞ্চলভেদে টিকার তিন থেকে চারটি ডোজ নিতে দেখা যায়। কিন্তু জার্মানির এক ব্যক্তি তিনবার কিংবা চারবার নয়, টিকা নিয়েছেন ২১৭ বার! খবর বিবিসির।

একপ্রকার চিকিৎসকের পরামর্শের বিরুদ্ধে গিয়েই এতবার টিকা নিয়েছেন এই ব্যক্তি। এতবার টিকা নিলেও তার শরীরে টিকার কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। তিনি সুস্থ্যই আছেন।

জার্মানির এই ব্যক্তি ২৯ মাসের ব্যবধানে এতবার টিকা নিয়েছেন। তার এই উদ্ভট কর্মকাণ্ড নিয়ে পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়। সেই খবর নজরে আসে জার্মানির আরলাঙ্গেন-নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ড. কিলিয়ানস শুবার।

পরে তিনিসহ অন্যান্য গবেষক ৬২ বছর বয়সী ওই জার্মান ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা ওই ব্যক্তিকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য আরলাঙ্গেনে আসার প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান ওই ব্যক্তি। চলে আসেন আরলাঙ্গেনে। 

এরপর পরীক্ষার জন্য ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ও লালার নমুনা নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই সংগ্রহ করে রাখা ওই ব্যক্তির হিমায়িত রক্ত নিয়েও পরীক্ষা চালান গবেষকরা।

এসব নমুনা নিয়ে গবেষণা চলাকালেও ওই ব্যক্তি একাধিকবার টিকা নিয়েছেন। তিনি যখনই টিকা নিতেন, তখনই গবেষকরা নতুন করে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করতেন।

গবেষকরা টিকার বিরুদ্ধে ওই ব্যক্তির ইমিউন সিস্টেম কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটি বোঝার জন্য নমুনাগুলো ব্যবহার করে পরীক্ষা চালান।

ড. শুবা বলেন, বার বার টিকা নিয়ে দেহের ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করার ফলে নির্দিষ্ট কোষগুলো ক্লান্ত হয়ে পড়তে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ব্যক্তি এতবার টিকা নেওয়ার পরও তার দেহে এমন কিছুই ঘটেনি। এমনকি তিনি কখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এমন লক্ষণ বা উপসর্গও তার শরীরে পাওয়া যায়নি।

যদিও গবেষকরা অভিযোজিত ইমিউনিটি বাড়ানোর কৌশল হিসেবে বার বার টিকা নেওয়ার পক্ষে নন। সেইসঙ্গে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতেও সুদূরপ্রসারী ও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।

সাধারণত করোনা ভাইরাসের জন্য টিকার তিন বা চারটি ডোজ দেওয়া হয়ে থাকে। এর বেশি টিকা নেওয়ার প্রয়োজন আছে বলে আপাতত মনে করেন না গবেষকরা।

জার্মান ব্যক্তির এ ঘটনা দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজ জার্নালে প্রকাশিত হয়েছে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

টিকা / করোনা / ভাইরাস / জার্মানি / গবেষণা / গবেষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • মরুর বুকে হাজারো কোটি গাছ লাগিয়েছে চীন, প্রাকৃতিক বনের চেয়েও দ্রুত বাড়ছে রোপণ করা গাছ
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]