Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
বিশ্বের সব ধনীরা গেলেন আম্বানির চিড়িয়াখানায়!

আন্তর্জাতিক

এএফপি
03 March, 2024, 03:40 pm
Last modified: 05 March, 2024, 06:12 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

বিশ্বের সব ধনীরা গেলেন আম্বানির চিড়িয়াখানায়!

এএফপি
03 March, 2024, 03:40 pm
Last modified: 05 March, 2024, 06:12 pm
আম্বানির বিয়েতে ডোনাল্ড ট্রাম্পের মেয়েকেও দেখা গেছে স্বামীসহ। ছবি: এএফপি

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির দেওয়া পার্টির অংশ হিসেবে শনিবার (২ মার্চ) চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও সেলিব্রিটিরা পাড়ি দিয়েছেন ভারতে। সেখানে ট্রিপের আবহের সাথে মিলিয়ে 'জাঙ্গল ফিভার' থিমের পোশাক পরেন সবাই।  

এ আয়োজনে ধনী ও বিখ্যাত অতিথিদের মধ্যে ছিলেন পপ আইকন রিহানা, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। বিজনেস টাইকুন মুকেশ আম্বানি আয়োজিত তিন দিনের উৎসব উদযাপনের জন্য তারা সবাই ভারতে পাড়ি জমান। 

আম্বানির ছোট ছেলে অনন্ত এবং ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্টের মী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এ আয়োজন করা হয়।  

তিন দিনের অনুষ্ঠানে রিহানাকে পারফর্ম করতে গেছে। শনিবার বিদেশি প্রাণীদের আবাসনের একটি 'প্রাণী উদ্ধার কেন্দ্রে' ভ্রমণের মাধ্যমে এ যাত্রা অব্যাহত থাকবে। 

পশ্চিম গুজরাটের জামনগরে অনন্তের তৈরি একটি পোষা প্রাণী প্রকল্পে এ আয়োজন হএচে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানি পরিবার শনিবার 'ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড'-এর আয়োজন করবে যা আম্বানির পশু উদ্ধার কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের প্রস্তাবিত পোশাক কোড ছিল 'জাঙ্গল ফিভার'। প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর অতিথিদের আরামদায়ক জুতা ও পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছিল। 

৬৬ বছর বয়সী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এটি বাজার মূলধনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় কোম্পানি এবং ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকা অনুযায়ী, আম্বানি বিশ্বের ১০ম ধনী।

আম্বানি তার পিতার কাছ থেকে তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যালসসহ একটি সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠান উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন, যা পরবর্তীতে আর বিস্তৃত হয়। 

আম্বানির পারিবারিক বাড়ি একটি ২৭ তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা, যা অ্যান্টিলিয়া নামে পরিচিত। এটি নির্মাণে এক বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে, এখানে ৬০০ জন স্থায়ী সহায়তা কর্মী রয়েছে। 

আম্বানি তার মেয়ের জন্য ২০১৮ সালে ভারতে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান করেছিলেন। কথিত আছে, এ আয়োজনে ১০০ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। মার্কিন পপ মেগাস্টার বেয়ন্সকে এ বিয়েতে পারফর্ম করতে দেখা গিয়েছিল।

আম্বানির ছোট ছেলে অনন্ত বেশ কয়েকটি রিলায়েন্স-মালিকানাধীন সংস্থার বোর্ডের পরিচালক হিসাবে কাজ করেন। ২৮ বছর বয়সী এ তরুণের চলতি বছরের শেষের দিকে ২৯ বছর বয়সী রাধিকা মার্চেন্টকে বিয়ে করার কথা রয়েছে।

বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান, ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকার ও এম.এস. ধোনি এবং আরেক বিজনেস টাইকুন গৌতম আদানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে এ আয়োজনে। 

  • অনুবাদ: সেহরীন বিনতে রশীদ

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / অনন্ত আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]