Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
হাওয়াই মিঠাই খাওয়া যাবে না? নিষিদ্ধ হলো ভারতে

আন্তর্জাতিক

বিবিসি
23 February, 2024, 10:55 am
Last modified: 23 February, 2024, 11:30 am

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

হাওয়াই মিঠাই খাওয়া যাবে না? নিষিদ্ধ হলো ভারতে

ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এ খাবার। আরও কয়েকটি রাজ্য এ মিষ্টির নমুনা পরীক্ষা করছে।
বিবিসি
23 February, 2024, 10:55 am
Last modified: 23 February, 2024, 11:30 am
ছবি: রয়টার্স

ছোটদের কাছে নরম, গোলাপি, মিষ্টি স্বাদের হাওয়াই মিঠাইয়ের জনপ্রিয়তা তুমুল। তবে এ খাবারে ক্যানসারের উপাদান আছে বলে সন্দেহ করা হচ্ছে।

গত সপ্তাহে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে হাওয়াই মিঠাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় খাবারটিতে ক্যানসারের উপাদান রোডামিন-বির উপস্থিতিতি পাওয়া যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি।

চলতি মাসের শুরুর দিকে তামিলনাড়ুর প্রতিবেশী ইউনিয়ন টেরিটরি পুদুচেরিতেও হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যও খাবারটির নমুনা পরীক্ষা শুরু করেছে।

ভারতে হাওয়াই মিঠাইকে বুড়ি মায়ের চুল বলেও ডাকা হয়। এই খাবারটি সারা বিশ্বেই শিশুদের কাছে জনপ্রিয়।

বিভিন্ন বিনোদন পার্ক, মেলাসহ শিশুরা যায় এমন বিনোদনকেন্দ্রগুলোতে নিয়মিত পাওয়া যায় হাওয়াই মিঠাই।

তবে ভারতের কিছু স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, খাবারটি দেখতে যতটা সুন্দ, স্বাস্থ্যের জন্য এটা ততটাই ক্ষতিকর।

তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ডি সতীশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাওয়াই মিঠাইয়ে যে বিষাক্ত উপাদান আছে, 'তা ক্যানসার সৃষ্টি করতে পারে এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গে তা ছড়িয়ে পড়তে পারে'।

গত সপ্তাহে চেন্নাইয়ের একটি সৈকতে হাওয়াই মিঠাই বিক্রেতাদের দোকানে অভিযান চালায় সতীশের দল। সতীশ জানান, চেন্নাইয়ে যারা এ মিষ্টি বিক্রি করে, তারা সবাই নিজেদের মতো করে এটা বানায়—তাদের কোনো নিবন্ধিত কারখানা নেই।

এর কয়েকদিন পর নমুনা পরীক্ষায় রোডামিন-বি রাসায়নিকের উপস্থিতি পেয়ে হাওয়াই মিঠাই বিক্রি নিষিদ্ধ করল তামিলনাড়ু সরকার। কোনো জিনিসে এই রাসায়নিক ব্যবহার করলে তা গোলাপি আভা দেয়। বস্ত্র, প্রসাধনী ও কালি ডাইংয়ে রোডাইন-বি ব্যবহার করা হয়।

গবেষণায় দেখা গেছে, এ রাসায়নিক ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় খাবারে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

হাওয়াই মিঠাই নিষিদ্ধ করার সময় তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান এক বিবৃতিতে বলেন, খাবার প্যাকেজিং, আমদানি, বিক্রি অথবা বিয়ে ও অন্যান্য পাবলিক ইভেন্টে রোডামিন-বি ব্যবহার করলে তা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হবে।

তামিলনাড়ুর দেখাদেখি প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশও হাওয়াই মিঠাইয়ের নমুনা নিয়ে তাতে ক্যানসারের উপাদান রয়েছে কি না পরীক্ষা করে দেখছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে নিউ ইন্ডিয়া এক্সপ্রেস এক খবরে জানিয়েছিল, দিল্লির খাদ্য নিরাপত্তা কর্মকর্তারাও হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করছেন।

Related Topics

টপ নিউজ

হাওয়াই মিঠাই / ভারত / হাওয়াই মিষ্টি / ক্যান্সার / ক্যানসার / রোডামিন-বি / খাবারে ক্যানসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ-ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]