Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
হংকংয়ে না খেলার বিতর্কে নিজের অবস্থান পরিষ্কারে মেসির ভিডিও বিবৃতি

খেলা

টিবিএস রিপোর্ট
20 February, 2024, 03:05 pm
Last modified: 20 February, 2024, 03:49 pm

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

হংকংয়ে না খেলার বিতর্কে নিজের অবস্থান পরিষ্কারে মেসির ভিডিও বিবৃতি

মেসি এই বিতর্কের ব্যাপারে মুখ খুলেছেন, এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। জানিয়েছেন, চোটের কারণেই হংকংয়ে খেলতে পারেননি তিনি৷
টিবিএস রিপোর্ট
20 February, 2024, 03:05 pm
Last modified: 20 February, 2024, 03:49 pm

ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে ওঠা বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন লিওনেল মেসি। হংকংয়ে মেসি খেলেননি, তবে এরপরই জাপানে খেলেছেন তিনি। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে হংকংজুড়ে। অনেকে দাবি করেছেন, মেসি রাজনৈতিক ইঙ্গিতেই খেলেননি হংকংয়ে। 

মেসি এই বিতর্কের ব্যাপারে মুখ খুলেছেন, এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। জানিয়েছেন, চোটের কারণেই হংকংয়ে খেলতে পারেননি তিনি৷ 

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি এশিয়া সফরে এসেছিল। সৌদি আরবে আল-হিলাল ও আল- নাসেরের সঙ্গে দুটি ম্যাচ খেলার পর হংকংয়ে যান মেসি-সুয়ারেজরা। সেখানে হংকং লিগ একাদশের সঙ্গে একটি ম্যাচ খেলে মায়ামি। পেশির চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি মেসি।

চড়া দামের টিকেট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ফুঁসে ওঠে হংকংয়ের ফুটবলপ্রেমিরা। এমনকি হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তারা দাবি করে, রাজনৈতিক ইঙ্গিতেই মেসি খেলেননি। কিন্তু ইন্টার মায়ামিকে হংকংয়ে আনা আয়োজকদের সঙ্গে নাকি মেসি অন্তত ৪৫ মিনিট খেলবেন বলে চুক্তি ছিল দেশটির সরকারের। যা না হওয়ায় টাকা কেটে রাখার হুমকিও দেয় হংকং সরকার। 

এরপর চীনে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল হয়। সবমিলিয়ে ত্যক্তবিরক্ত মেসি এবার সবার সামনে এসে মুখ খুললেন, 'হংকংয়ের সেই ম্যাচের পর অনেক কিছু বলা হয়েছে, তার সবই আমি শুনেছি। আমি এই ভিডিওটা করছি আপনাদের সত্যিটা জানানোর জন্য। যাতে কেউ যেন মিথ্যা খবরগুলো আর না পড়ে।'

চীনের কিছু রাজনীতিবিদ বলেছিলেন, মেসি পুরো ফিট থাকার পরও চীনকে ছোট করার জন্য হংকং লিগ একাদশের বিপক্ষে ম্যাচটি খেলেননি। এ বিষয়ে মেসি ভিডিওতে বলেছেন, 'মানুষ এও বলেছে যে আমি রাজনৈতিক কারণে খেলিনি। আরও অনেক কারণের কথা তারা বলছে। যেসব সম্পূর্ণ অসত্য।'

মেসি আরও যোগ করেন, 'এসব যদি সত্যিই হতো তাহলে আমি জাপান বা চীন সফরে যেতাম না। দুই জায়গাতেই আমি অনেকবার গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ ও অন্যরকম।'

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]