ব্রিটিশ সিংহাসনে বসার অপেক্ষায় যারা
রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের ঐতিহাসিক শাসনামলের অবসান হয় ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। ৯৬ বছর বয়সে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসনামল। এর পর পরই রাজা হন তার জ্যেষ্ঠ পুত্র চার্লস। ২০২৩ সালের ৬ মে, ইংল্যান্ডের হাজার বছরের ঐতিহ্যবাহী রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুকুট পরেন কিং চার্লস III । হয়তো এই শাসনামল খুব একটা দীর্ঘায়িত হবে না। সম্প্রতি ক্যান্সার ধরা পড়েছে রাজা তৃতীয় চার্লসের। ফলে গুঞ্জন উঠেছে কে হবেন পরবর্তী রাজা? উত্তরাধিকারসূত্রে এই মুকুট উঠতে পারে তার পুত্র ও বর্তমান প্রিন্স উইলিয়ামের মাথায়। কিন্তু এখানেও রয়েছে বিপত্তি। কারণ উত্তরাধিকার সূত্রে কারা দায়িত্ব নেবে সে সম্পর্কে রয়েছে বিস্তর প্রটোকল। চলুন জেনে নেই সিংহাসনের দাবিদার কারা রয়েছেন?
