Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ঘরের মাঠে এভাবে কখনই টেস্ট হারেনি ভারত

খেলা

টিবিএস ডেস্ক
28 January, 2024, 10:05 pm
Last modified: 28 January, 2024, 10:16 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

ঘরের মাঠে এভাবে কখনই টেস্ট হারেনি ভারত

সবার মতো ভারতের কাছেও এই হার অবিশ্বাস্য মনে হওয়ার কথা। হওয়াটা স্বাভাবিকই, নিজেদের টেস্ট ইতিহাসে দেশের মাটিতে এভাবে আগে কখনই হারেনি তারা। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড পেয়েও হেরে যায় রোহিত শর্মার দল।
টিবিএস ডেস্ক
28 January, 2024, 10:05 pm
Last modified: 28 January, 2024, 10:16 pm

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। তিন ফরম্যাটের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি অনিশ্চয়তা দেখা যায়। মর্যাদার এই ফরম্যাটে কোনো কোনো ম্যাচে মুহূর্তেই ম্যাচের রং পাল্টে যায়। ভালো অবস্থা থেকে কেউ হেরে বসে, কোণঠাসা অবস্থা থেকে কেউ আবার জিতে যায়। টেস্ট ম্যাচের অনিশ্চয়তা কেমন হয়, ভারত-ইংল্যান্ডের মধ্যকার হায়দরাবাদ টেস্টে চোখ দিলেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। 

এই ম্যাচে ভারত হারতে পারে, কে ভেবেছিল! প্রথম ইনিংসেই দুইশ ছুঁইছুঁই রানের লিড পাওয়া ভারতের পক্ষেই বাজি ছিল সবার। কিন্তু দৃশ্যপট পাল্টেছে, শেষ হাসি উঠেছে ইংল্যান্ডের মুখে। অলি পোপের ব্যাটিং দৃঢ়তা ও টম হার্টলির স্পিন ঘূর্ণিতে স্মরণীয় এক জয় পেয়েছে ইংলিশরা। পিছিয়ে থেকেও ভারতকে ২৮ রানে হারিয়েছে বেন স্টোকসের দল। ৬২ রানে ৭ উইকেট নেন হার্টলি, এরআগে ব্যাট হাতে দলকে পথ দেখান পোপ। ইংলিশদের জয়ের নায়ক এ দুজনই। 

যদিও আর সবার মতো ভারতের কাছেও এই হার অবিশ্বাস্য মনে হওয়ার কথা। হওয়াটা স্বাভাবিকই, নিজেদের টেস্ট ইতিহাসে দেশের মাটিতে এভাবে আগে কখনই হারেনি তারা। প্রথম ইনিংসে রোহিত শর্মার দল লিড পায় ১৯০ রানের। এতো রানের লিড নিয়ে ঘরের মাঠে কখনই টেস্ট হারেনি ভারত। ঘরের মাঠ-বিদেশ বিদেশ মিলিয়ে এতা রানের লিড নিয়ে তারা এরআগে একবার হেরেছে। 

২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯২ রানের লিড নিয়েও হেরে যায় ভারত। দেশের মাটিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৫ রানের লিড নিয়ে ভারত হেরেছে ১৯৬৪ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসে এরচেয়ে বেশি রানের লিড পেয়ে ঘরের মাঠে কখনই হারেনি তারা। সেই রেকর্ড এবার বদলে গেল ইংলিশদের রাজত্বে। ২০১০ সালের পর  এ নিয়ে ঘরের মাঠে মাত্র সপ্তম টেস্ট হারলো ভারত।

ভারতের অবিশ্বাস্য হারের ম্যাচে ইংল্যান্ডের অর্জন অনেক। প্রথম ইনিংসে রানের হিসেবে পিছিয়ে থাকার হিসেবে এটা তাদের তৃতীয় সেরা সাফল্য। এরচেয়ে বেশি রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে তারা এরআগে দুবার জিতেছে। ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬১ রান ও ১৯৬১ সালে অজিদের বিপক্ষেই ২২৭ রানে পিছিয়ে থাকার পরও ম্যাচ জেতে ইংল্যান্ড। অভিষেকে ইংলিশ স্পিনার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং এখন টম হার্টলির। অলি পোপের ১৯৬ রানের ইনিংসটিও জায়গা পেয়েছে রেকর্ড বইয়ে।  

Related Topics

টপ নিউজ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ / স্মরণীয় জয় / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]