Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
করোনায় ১১০ দিনে শনাক্ত সোয়া লাখ ছাড়াল, মৃত্যু ১,৬২১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2020, 02:30 pm
Last modified: 25 June, 2020, 05:18 pm

Related News

  • করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, ২,৯৯৬ রোগী শনাক্ত
  • করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, ২,৯০৭ রোগী শনাক্ত
  • দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাল ৩,৩৯৯ জনে
  • করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত
  • দেশে করোনা শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

করোনায় ১১০ দিনে শনাক্ত সোয়া লাখ ছাড়াল, মৃত্যু ১,৬২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৯ জনসহ মোট এক হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ৯৪৬ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।
টিবিএস রিপোর্ট
25 June, 2020, 02:30 pm
Last modified: 25 June, 2020, 05:18 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৬২১ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১১০তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬টি ল্যাবে ১৭ হাজার ৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৪৪৩টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৮২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪১ হাজার ৪৯৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত:  ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।
  • মারা গেছেন: ১ হাজার ৬২১ জন।
  • মোট সুস্থ: ৫১ হাজার ৪৯৫ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ৮১ হাজার ৪৪৩টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার। 

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৯৫ লাখ ৪৩ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ৬২৪ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৮৫ হাজার ২৯৪ জনের। বাকী ৩৮ লাখ ৭০ হাজার ১১০ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৪ লাখ ৬২ হাজার ৭০৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৬২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৯৯৪। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ২৪ হাজার ২৮২ জন।
  • ব্রাজিল: ৫৩ হাজার ৮৭৪ জন।
  • যুক্তরাজ্য: ৪৩ হাজার ৮১ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৬৪৪ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৭৩১ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩২৭ জন।
  • মেক্সিকো: ২৪ হাজার ৩২৪ জন।
  • ভারত: ১৪ হাজার ৯১৪ জন।
  • ইরান: ৯ হাজার ৯৯৬ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৭২২ জন।   
     

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, ২,৯৯৬ রোগী শনাক্ত
  • করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, ২,৯০৭ রোগী শনাক্ত
  • দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাল ৩,৩৯৯ জনে
  • করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত
  • দেশে করোনা শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]